ট্রেন্ডিং

India vs Australia 5th Test: Day 2

বুমরাহীন বোলিং শক্তির হাত ধরে দুর্দান্ত প্রত্যাঘাত, দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে ব্যাকফুটে ভারত

বোলারদের হাত ধরে দুর্দান্ত প্রত্যাঘাত ভারতের। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছিল ১৮১ রানে। প্রথম ইনিংসে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে পারল না। দ্বিতীয় ইনিংসে আবার সেই ব্যাটিং বিপর্যয়। দ্বিতীয় দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪১। দুই ইনিংস মিলিয়ে ১৪৫ রানে এগিয়ে।

চোট পেয়ে হাসপাতালে বুমরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ০৪, ২০২৫
Share on:

ভারত প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর অনেকেই ধরে নিয়েছিল, সিরিজের পঞ্চম টেস্টেও হার অবশ্যম্ভাবী। কিন্তু বোলারদের হাত ধরে দুর্দান্ত প্রত্যাঘাত ভারতের। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছিল ১৮১ রানে। প্রথম ইনিংসে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে পারল না। দ্বিতীয় ইনিংসে আবার সেই ব্যাটিং বিপর্যয়। দ্বিতীয় দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৪১। দুই ইনিংস মিলিয়ে ১৪৫ রানে এগিয়ে।

আগের দিনের ১ উইকেটে ৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। এদিন শুরুতেই মার্নাস লাবুশেনকে (‌২)‌ তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে আগের দিনের অপরাজিত সাম কনস্টাসকে (‌৩৮ বলে ২৩)‌ ফেরান মহম্মদ সিরাজ। একই ওভারের পঞ্চম বলে ট্রাভিস হেডকে (‌৩ বলে ৪)‌ তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেন। এরপর অভিষেককারী ওয়েবস্টারের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান স্টিভ স্মিথ। 

৯৬ মাথায়া স্মিথকে ফেরান প্রসিদ্ধ কৃষ্ণ। ৫৭ বলে ৩৩ রান করে আউট হন তিনি। অ্যালেক্স ক্যারি ৩৬ বলে ২১ রান করে কিছুটা সঙ্গ দেন ওয়েবস্টারকে। কামিন্স করেন ১০। তিনি আউট হওয়ার পরেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। ১৮১ রানে গুটিয়ে যায়। একা লড়াই করেন ওয়েবস্টার। ১০৫ বলে করেন ৫৭। অভিষেক টেস্টেই নজর কাড়লেন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি করে উইকেট নেন। বুমরা ও নীতীশ রেড্ডি নেন ২টি করে উইকেট। 


দ্বিতীয় ইনিংসে পরিকল্পনা বদল করে মাঠে নামে ভারত। লক্ষ্য ছিল আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বোলারদের ছন্দ নষ্ট করে দেওয়া। মিচেল স্টার্কের প্রথম ওভারেই ৪টি বাউন্ডারি হাঁকান যশস্বী জয়সওয়াল। দলের ৪২ রানের মাথায় আউট হন লোকেশ রাহুল (‌২০ বলে ১৩)‌। তাঁকে তুলে নেন বোল্যান্ড। ১ ওভার পরেই ফেরান যশস্বী জয়সওয়ালকে (‌৩৫ বলে ২২)‌। কোহলির ব্যর্থতা অব্যাহত। এদিন ১২ বলে ৬ রান করে আউট হলেন। আউট হওয়ার ভঙ্গী অবশ্য বদলায়নি। তিনিও বোল্যান্ডের শিকার। ক্রিজে নেমেই ঝড় তুলেছিলেন ঋষভ পন্থ। দেখে মনে টি২০ ক্রিকেট খেলতে নেমেছেন। শেষ পর্যন্ত প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন। ৩৩ বলে ৬১ রান করেন ঋষভ। নীতীশ রেড্ডিও  (‌২১ বলে ৪)‌ রান পেলেন না। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান তুলেছে ভারত। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (‌৮)‌ ও ওয়াশিংটন সুন্দর (‌৬)‌।

এদিন চোট পেয়ে হাসপাতালে ছুটতে হয় বুমরাকে। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়াকে ১৮১ রানে গুটিয়ে দেওয়া যথেষ্ট কৃতিত্বের। যদিও ব্যাটাররা তার মূল্য দিতে পারলেন না। 

 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora