ট্রেন্ডিং

ndia vs England, 3rd Test Day 2

‌৫ উইকেট নিয়ে লর্ডসের সাম্মানিক বোর্ডে বুমরা, ইংল্যান্ড ৩৮৭, দ্বিতীয় দিনের শেষে ভারত ১৪৫/‌৩

লর্ডস টেস্টের প্রথম দিন নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি যশপ্রীত বুমরা। দ্বিতীয় দিন সম্পূর্ণ অন্য চেহারায়। এই জোরে বোলারের দাপটে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন খুব বেশি এগোতে পারল না ইংল্যান্ড। গুটিয়ে গেল ৩৮৭ রানে। ৭৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে লর্ডসের সাম্মানিক বোর্ডে নাম লিখিয়েছেন যশপ্রীত বুমরা।

দুরন্ত ছন্দে বুমরা। আবার ৫ উইকেট।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৫
Share on:

লর্ডস টেস্টের প্রথম দিন নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি যশপ্রীত বুমরা। দ্বিতীয় দিন সম্পূর্ণ অন্য চেহারায়। এই জোরে বোলারের দাপটে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন খুব বেশি এগোতে পারল না ইংল্যান্ড। গুটিয়ে গেল ৩৮৭ রানে। ৭৪ রানে ৫ উইকেট তুলে নিয়ে লর্ডসের সাম্মানিক বোর্ডে নাম লিখিয়েছেন যশপ্রীত বুমরা। ব্যাট করতে নেমে দিনের শেষ ভারত ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে।

আগের দিনের ৪ উইকেটে ২৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৯৯ রানে অপরাজিত থাকা জো রুট সেঞ্চুরি পূর্ণ করে। দিনের প্রথম বলেই বুমরার বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছে যান রুট। আর সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে সঙ্গে নতুন কীর্তি গড়েছেন। টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন। এটা তাঁর ৩৭ নম্বর সেঞ্চুরি। পেছনে ফেলে দিলেন ভারতের রাহুল দ্রাবিড় ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। দুজনের৩৬টি করে সেঞ্চুরি করেছেন। এখন রুটের সামনে রয়েছেন কুমার সাঙ্গাকারা (৩৮), রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) ও শচীন তেন্ডুলকার (৫১)।


সেঞ্চুরি করার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি রুট। ১০৪ রান করে বুমরার বলেই বোল্ড হয়ে ফিরে যান। রুটকে ফেরানোর আগে অন্য অপরাজিত ব্যাটার বেন স্টোকসের (‌১১০ বলে ৪৪)‌ স্টাম্প ছিটকে দেন বুমরা। রুট ও ক্রিস ওকসকে (‌০)‌ পরপর ২ বলে তুলে নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেন। ২৭১ রানে ৭ উইকেট হারায় ইংল্যান্ড। এইসময় মনে হচ্ছিল হয়তো ৩০০ রানের গন্ডি পার করতে পারবে না ইংল্যান্ড। কিন্তু জেমি স্মিথ (‌৫১)‌ ও ৯ নম্বরে নামা ব্রাইডন কার্সের (‌৫৬)‌ সৌজন্যে সাড়ে তিনশো পার করে ফেলে। অষ্টম উইকেটের জুটিতে দুজনে তোলেন ৮৪ রান। শেষ পর্যন্ত ৩৮৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দারুণ বোলিং করে ৭৪ রানে ৫ উইকেট নেন বুমরা। টেস্টে এটা তাঁর এক ইনিংসে ১৫ বার ৫ উইকেট।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১৩ রানের মাথায় আউট হন যশস্বী জয়সওয়াল (‌১৩)‌। সাড়ে ৪ বছর পর টেস্ট খেলতে নেমে নিজের তৃতীয় বলেই উইকেট পান জোফ্রা আর্চার। প্রাথমিক ধাক্কা সামলে ভারতকে এগিয়ে নিয়ে যান করুণ নায়ার ও লোকেশ রাহুল। দলের ৭৪ রানের মাথায় ফেরেন করুণ নায়ার (‌৬২বলে ৪০)‌। দুরন্ত ফর্মে থাকা শুভমান গিল (‌৪৪ বলে ১৬)‌ রান পাননি। ১০৭ রানের মাথায় আউট হন তিনি। এরপর লড়াই চালিয়ে যান লোকেশ রাহুল ও ঋষভ পন্থ। ১১৩ বলে ৫৩ রান করে অপরাজিত রয়েছেন লোকেশ। ঋষভ পন্থ অপরাজিত রয়েছেন ১৯ রানে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora