ট্রেন্ডিং

IPL 2025

‌দুরন্ত বোলিং, পুরনো দলের বিরুদ্ধে রাগ মেটালেন সিরাজ, বাটলারের তাণ্ডবে উড়ে গেলেন কোহলিরা

রাজস্থানের ব্রাত্য জস বাটলার এবছর যেন অন্য মূর্তিতে। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স। পুরনো দলের বিরুদ্ধে যাবতীয় রাগ এদিন উশুল করে নিলেন সিরাজও।

দুরন্ত বোলিং। বেঙ্গালুরুকে ভাঙলেন মহম্মদ সিরাজ।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ০৩, ২০২৫
Share on:

একটা মরশুমে সাফল্য নেই। তাই বলে ৭ বছর ধরে দলকে নির্ভরতা দেওয়া ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে!‌ রাজস্থান রয়্যালসের এখন হাত কামড়ানো ছাড়া ভুল শোধরানোর উপায় নেই। জস বাটলারের মতো ক্রিকেটারকে ছেড়ে দেওয়া সত্যিই ভুল সিদ্ধান্ত। রাজস্থানের ব্রাত্য জস বাটলার এবছর যেন অন্য মূর্তিতে। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ উইকেটে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স। রীতিমতো তাণ্ডব চালিয়ে ৩৯ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন বাটলার।

গুজরাট টাইটান্সের জয়ের ভিতটা অবশ্য তৈরি হয়েছিল বেঙ্গালুরুর প্রাক্তনী মহম্মদ সিরাজের হাত ধরেই। পুরনো দলের বিরুদ্ধে যাবতীয় রাগ এদিন উশুল করে নিলেন সিরাজও। বাটলার যেমন রাজস্থানের কাছে ব্রাত্য ছিলেন, নিলামের আগে সিরাজকেও ছেড়ে দিয়েছিল বেঙ্গালুরু। পুরনো দলের বিরুদ্ধে দারুণভাবে জ্বলে উঠলেন এই জোরে বোলার। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সিরাজ। তাঁর দাপটেই ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রানের বেশি তুলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


যদিও বেঙ্গালুরুকে ভাঙার কাজ শুরু করেছিলেন আর্শাদ খান। দ্বিতীয় ওভারেই তুলে নেন বিরাট কোহলিকে (‌৬ বলে ৭)‌। এরপর দেবদত্ত পাড়িক্কল (‌৩ বলে ৪)‌, ফিল সল্টকে (‌১৩ বলে ১৪)‌ তুলে নিয়ে ধস নামান সিরাজ। রজত পতিদারকে (‌১২ বলে ১২)‌ ফেরান ইশান্ত শর্মা। লিয়াম লিভিংস্টোন (‌৪০ বলে ৫৪)‌, জিতেশ শর্মা (‌২১ বলে ৩৩)‌, টিম ডেভিডদের (‌১৮ বলে ৩২)‌ সৌজন্যে ১৬৯ রানে পৌঁছয় বেঙ্গালুরু। সাই কিশোর ২২ রানে ২ উইকেট নেন।

ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ৩২ রানের মাথায় অধিনায়ক শুভমান গিলের (‌১৪ বলে ১৪)‌ উইকেট হারায় গুজরাট টাইটান্স। এরপর ক্রিজে নেমে সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান বাটলার। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে ওঠে ৭৫ রান। জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে সুদর্শন ৩৬ বলে করেন ৪৯ রান। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বাটলার। তাঁকে সঙ্গ দেন শেরফানে রাদারফোর্ড। ১৮ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। ৫টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে ৭৩ রানে অপরাজিত থাকেন জস বাটলার। আগের দুটি ম্যাচে ম্যাচে ৫৪ ও ৩৯ রান করেছিলেন তিনি। ১৭.‌৫ ওভারে ১৭০/‌২ তুলে ম্যাচ জিতে নেয় গুজরাট।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora