ভারতের ৫১৮/৫ (ডিক্লেয়ার) রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে গেল ২৪৮ রানে। দুরন্ত বোলিং করে ৮২ রানে ৫ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে।
দুরন্ত বোলিং করে ৮২ রানে ৫ উইকেট তুলে নেন কুলদীপ যাদব।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১২, ২০২৫
Share on:
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজ তেমন লড়াই করতে পারবে না, জানাই ছিল। প্রত্যাশামতোই ফলোঅনে বাধ্য হল ক্যারিবিয়ানরা। ভারতের ৫১৮/৫ (ডিক্লেয়ার) রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গুটিয়ে গেল ২৪৮ রানে। দুরন্ত বোলিং করে ৮২ রানে ৫ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। ৪৬ রানে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। দ্বিতীয় ইনিংসে অবশ্য কিছুটা লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক শুভমান গিলের জোড়া সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। ১৭৫ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। ১২৯ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ৮৭ রান করেন সাই সুদর্শন। লোকেশ রাহুল করেন ৩৮, নীতীশ রেড্ডি ৪৩, ধ্রুব জুরেল ৪৪।
ভারতের বিশাল রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে তুলেছিল ১৪০। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ২৪৮ রানে গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন সাই হোপ (৩৬)। আগের দিনের রানের সঙ্গে মাত্র ৫ রান যোগ করে তিনি কুলদীপ যাদবের বলে বোল্ড হন। আর এক অপরাজিত ব্যাটার তেভিন ইমলাচ ২১ রান করে কুলদীপের শিকার হন। এরপর জাস্টিন গ্রিভস (১৭) ও জোমেল ওয়ারিকানও (১) দ্রুত ফেরেন। নবম উইকেটে ৪৬ রান যোগ করেন খারি পিয়ের (২৩) ও অ্যান্ডারসন ফিলিপ (২৩)।
২৭০ রানে পিছিয়ে থেকে ফলোঅনে বাধ্য হয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ৩৫ রানের মধ্যে ২ উইকেট হারালেও পরিস্থিতি সামাল দেন জন ক্যাম্পবেল ও সাই হোপ। দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছেন ১৭৩/২। জন ক্যাম্পবেল ৮৭ ও সাই হোপ ৬৬ রান করে ক্রিজে রয়েছেন। আউট হয়েছেন তেজনারায়ন চন্দ্রপাল (১০) ও অ্যালিক অ্যাথানেজ (৭)। ইনিংস পরাজয় এড়াতে এখনও ৯৭ রান প্রয়োজন ওয়েস্ট ইন্ডিজের।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.