ট্রেন্ডিং

India vs West Indies 2nd Test Day 4

ক্যাম্পবেল ও হোপের জোড়া সেঞ্চুরিতে ‌ইনিংস হার বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টেও পথে ভারত

ভারতীয় বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়ান জাস্টিন গ্রেভস ও জয়ডেন সিলস। দশম উইকেটে দুজনের ৭৯ রানের জুটিই পঞ্চম দিনে ঠেলে দিল দ্বিতীয় টেস্ট। জিততে গেলে ভারতকে এখনও করতে হবে ৫৮ রান। হাতে ৯ উইকেট।

ক্যাম্পবেল ও হোপের জোড়া সেঞ্চুরি ইনিংস পরাজয় বাঁচাল ওয়েস্ট ইন্ডিজের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০২৫
Share on:

চতুর্থ দিনেই কি শেষ হয়ে যাবে ভারত–ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট?‌ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যখন আলোচনা চলছিল, তখনই ভারতীয় বোলারদের সামনে বাধা হয়ে দাঁড়ান জাস্টিন গ্রেভস ও জয়ডেন সিলস। দশম উইকেটে দুজনের ৭৯ রানের জুটিই পঞ্চম দিনে ঠেলে দিল দ্বিতীয় টেস্ট। জিততে গেলে ভারতকে এখনও করতে হবে ৫৮ রান। হাতে ৯ উইকেট।

২৭০ রানে পিছিয়ে থেকে ফলোঅনে বাধ্য হয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ৩৫ রানের মধ্যে ২ উইকেট হারালেও পরিস্থিতি সামাল দেন জন ক্যাম্পবেল ও সাই হোপ। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৭৩/‌২। জন ক্যাম্পবেল ৮৭ ও সাই হোপ ৬৬ রান করে ক্রিজে ছিলেন। আউট হন তেজনারায়ন চন্দ্রপাল (‌১০)‌ ও অ্যালিক অ্যাথানেজ (‌৭)‌।

চতুর্থ দিনও ভারতীয় বোলারদের ওপর দাপট দেখিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই দুই ক্যারিবিয়ান ব্যাটার। ১৯৯ বলে ১১৫ রান করে আউট হন জন ক্যাম্পবেল। ১০৩ রান করে সাই হোপ। তিনি আউট হওয়ার পরই ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। ৩১১ রানে ৯ উইকেট হারায়। এরপর রুখে দাঁড়ান জাস্টিন গ্রেভস (‌অপরাজিত ৫০)‌ ও জয়ডেন সিলস (‌৩২)‌। এই দুজনের সৌজন্যেই ৩৯০ রানে পৌঁছয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতেরক সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১১১। 

জয়ের জন্য ১১১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই যশস্বী জয়সওয়ালের উইকেট হারায় ভারত। ৭ বলে ৮ রান করে তিনি জোমেল ওয়ারিকানের বলে আউট হন। শেষ বেলায় ক্যারিবিয়ান বোলারদের আর কোনও সুযোগ দেননি লোকেশ রাহুল (‌অপরাজিত ২৫)‌ ও সাই সুদর্শন (‌৩০)‌। দিনের শেষে ১ উইকেট হারিয়ে তোলে ৬৩। জেতার জন্য এখনও ৫৮ রান প্রয়োজন।


 এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক শুভমান গিলের জোড়া সেঞ্চুরির সুবাদে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করে ভারত। ১৭৫ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। ১২৯ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। ৮৭ রান করেন সাই সুদর্শন। লোকেশ রাহুল করেন ৩৮, নীতীশ রেড্ডি ৪৩, ধ্রুব জুরেল ৪৪। 

ভারতের বিশাল রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে তুলেছিল ১৪০। তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর ২৪৮ রানে গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন সাই হোপ (‌৩৬)‌। তেভিন ইমলাচ ২১ রান করে কুলদীপের শিকার হন। এরপর জাস্টিন গ্রিভস (১৭) ও জোমেল ওয়ারিকানও (১) দ্রুত ফেরেন। নবম উইকেটে ৪৬ রান যোগ করেন খারি পিয়ের (‌২৩)‌ ও অ্যান্ডারসন ফিলিপ (‌২৩)‌।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora