ট্রেন্ডিং

IPL 2025

ফিরবেন না ফ্রেজার–ম্যাকগার্ক, পরিবর্ত হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস

আইপিএলের মেগা নিলামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের শেষ পর্বে এসে দল পেলেন বাংলাদেশের এই জোরে বোলার। মুস্তাফিজুরকে সই করাল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাকগার্কের বদলি হিসেবে বাংলাদেশের এই বাঁহাতি জোরে বোলারকে চুক্তিবদ্ধ।

আবার দিল্লির জার্সি গায়ে দেখা যাবে মুস্তাফিজুরকে।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৫
Share on:

আইপিএলের মেগা নিলামের সময় তাঁর দিকে ফিরেও তাকায়নি কোনও দল। নিলামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের শেষ পর্বে এসে দল পেলেন বাংলাদেশের এই জোরে বোলার। মুস্তাফিজুরকে সই করাল দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাকগার্কের বদলি হিসেবে বাংলাদেশের এই বাঁহাতি জোরে বোলারকে চুক্তিবদ্ধ।

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির জন্য আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল। এরপরই ফ্রেজার–ম্যাকগার্ক দেশে ফিরে যান। ১৭ মে থেকে আবার আইপিএল শুরু হতে চলেছে। কিন্তু এই অস্ট্রেলিয়ান ওপেনার আর ভারতে ফিরবেন না। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‌জেএসডব্লিউ এবং জিএমআর–এর সহ–মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস আজ অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার–ম্যাকগার্কের বদলি হিসেবে বাংলাদেশের জোরে বোলার মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করছে। ফ্রেজার–ম্যাকগার্ক আইপিএলের বাকি মরশুমে আর খেলতে পারবেন না।’‌ 


এবছর আইপিএলে তেমন ছন্দে ছিলেন না ফ্রেজার–ম্যাকগার্ক। ৬ ম্যাচে মাত্র ৫৫ রান করেছিলেন। মাঝপথেই তিনি প্রথম একাদশ থেকে জায়গা হারান। মুস্তাফিজুর এর আগে ২০২২ এবং ২০২৩ সালে দিল্লির হয়ে খেলেছেন। ২০২২ সালে ৮ ম্যাচে তিনি ৮ উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে দুটি ম্যাচে খেলেছিলেন। আইপিএলে মুস্তাফিজুর মোট ৩৮টি ম্যাচ খেলেছেন। ডেথ ওভার বোলিংয়ে যথেষ্ট কার্যকরী। দিল্লি ক্যাপিটালস ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর। আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি জোরে বোলার।

তবে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াতে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অস্ট্রেলিয়ান বাঁহাতি জোরে বোলার মিচেল স্টার্ক সম্ভবত আর আইপিএলে ফিরবেন না। স্টার্ক দিল্লি ক্যাপিটালসের বোলিংয়ের অন্যতম সেরা স্তম্ভ ছিলেন। স্টার্ক যদি একান্তই না ফেরেন, সেকথা ভেবেই মুস্তাফিজুরকে সই করানো হল। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন জানিয়েছে যে, ২০২৫ সালের আইপিএলের বাকি আসর থেকে স্টার্কের নাম প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora