জয় শাহর ছেড়ে যাওয়া আসনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে বসলেন দেবজিৎ সাইকিয়া
প্রত্যাশামতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদে বসলেন দেবজিৎ সাইকিয়া, আর কোষাধ্যক্ষর আসনে প্রভতেজ সিং ভাটিয়া। রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দুজন নির্বাচিত হয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সচিব দেবজিৎ সাইকিয়া ও কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৫
Share on:
প্রত্যাশামতোই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদে বসলেন দেবজিৎ সাইকিয়া, আর কোষাধ্যক্ষর আসনে প্রভতেজ সিং ভাটিয়া। রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দুজন নির্বাচিত হয়েছেন।
গত ডিসেম্বরে আইসিসি–র চেয়ারম্যান হওয়ার পর জয় শাহকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের পদ ছাড়তে হয়েছিল। অন্যদিকে, মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব গ্রহন করার পর কোষাধ্যক্ষর দায়িত্ব থেকে সরে দাঁড়ান আশিস শেলার। এই দুজন সরে দাঁড়ানোয় নতুন করে সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচন করা প্রয়োজন হয়ে পড়েছিল। সচিব পদে দেবজিৎ সাইকিয়া ও কোষাধ্যক্ষ পদে প্রভতেজ সিং ভাটিয়া ছাড়া আর কোনও মনোনয়ন জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দুজন নির্বাচিত হন।
দেবজিৎ সাইকিয়া আসামের বাসিন্দা। তিনি বোর্ডের যুগ্ম–সচিব ছিলেন। ১ ডিসেম্বর জয় শাহ আইসিসি–র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। সচিব হিসেবে নির্বাচিত হওয়ায় এখন যুগ্ম–সচিবের পদটি শূন্য থেকে গেল। অন্যদিকে, প্রভতেজ সিং ভাটিয়া ছত্তিশগড়ের বাসিন্দা।
সচিব এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচন ছাড়াও রবিবার বোর্ডের বৈঠকে আইপিএল এবং মহিলাদের প্রিমিয়ার লিগের ভেন্যু নিয়েও আলোচনা হয়। এক বছরের জন্য একজন আইপিএল কমিশনার নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান,স্পনশরশিপ, আইপিএলের আদর্শ আচরণ বিধি নিয়েও আলোচনা হয়েছে। আসন্ন মহিলাদের প্রিমিয়ার লিগের ভেন্যুও চূড়ান্ত হয়ে গিয়েছে। শীঘ্রই ঘোষণা করা হবে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.