ট্রেন্ডিং

T20 World Cup Super 8: England Vs Sri Lanka

চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়, সুপার এইটে ইংল্যান্ডের কাছে ৫১ রানে শোচনীয় পরাজয় শ্রীলঙ্কার, গুটিয়ে গেল মাত্র ৯৫ রানে

চলতি টি২০ বিশ্বকাপে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। গ্রুপ লিগের শেষ ম্যাচে এসে জিম্বাবোয়ের কাছে অপ্রত্যাশিত হার। আশা করা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়াবে। কিন্তু চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে ৫১ রানে শোচনীয় পরাজয় শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নিয়ে টানা ১২টি ম্যাচে জিতল ইংল্যান্ড। জয়ের জন্য ১৪৭ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে গেল মাত্র ৯৫ রানে।

জয়ের পর ইংল্যান্ড ক্রিকেটারদের উচ্ছাস।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬
Share on:

চলতি টি২০ বিশ্বকাপে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। গ্রুপ লিগের শেষ ম্যাচে এসে জিম্বাবোয়ের কাছে অপ্রত্যাশিত হার। আশা করা হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার এইটের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়াবে। কিন্তু চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের খেসারত দিয়ে ৫১ রানে শোচনীয় পরাজয় শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই নিয়ে টানা ১২টি ম্যাচে জিতল ইংল্যান্ড। জয়ের জন্য ১৪৭ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে গেল মাত্র ৯৫ রানে। 

পাল্লেকেলেতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে  ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের টপ এবং মিডল অর্ডার রান পাননি। পরপর ফিরে যান জস বাটলার (‌১৪ বলে ৭)‌, জ্যাকব বেথেল (‌৪ বলে ৩)‌, টম ব্যান্টন (‌৭ বলে ১৪)‌, সাম কারেনরা (‌১১ বলে ১১)‌। একপ্রান্তে পরপর উইকেট পড়লেও অন্য প্রান্ত ধরে রেখে আক্রমণ চালিয়ে যান ফিল সল্ট। শেষ পর্যন্ত ৪০ বলে ৬২ রান করে তিনি আউট হন। উইল জ্যাকস ১৪ বলে ২১ রান করে ইংল্যান্ডকে ২০ ওভারে ১৪৬/‌৯ রানে পৌঁছে দেন। শ্রীলঙ্কার হয়ে দুনিত ওয়েল্লালাগে ২৬ রানে ৩টি, মহেশ থিকসানা ২১ রানে ২টি ও দিলশান মাদুশঙ্কা ২৫ রানে ২টি উইকেট নেন। 


ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে–র মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায়। দুরন্ত ফর্মে থাকা পাথুম নিশঙ্কাসহ প্রথম চার ব্যাটসম্যান দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। নিশঙ্কা ৮ বলে করেন ৯। কামিল মিশারা (‌৬)‌, কুশল মেন্ডিস (‌৪)‌, পবন রত্নায়েকে (‌০)‌, দুনিথ ওয়েল্লালাগে (‌১০)‌ দ্রুত ফিরে যান। শ্রীলঙ্কার টপ অর্ডারে ধস নামান জোফ্রা আর্চার ও উইল জ্যাকস। কিছুটা লড়াই করেন কামিন্দু মেন্ডিস (‌১৩)‌ ও অধিনায়ক দাসুন শনকা (‌২৪ বলে ৩০)‌। শেষপর্যন্ত ১৬.‌৪ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দুরন্ত বোলিং করে ২২ রানে ৩ উইকেট নেন উইল জ্যাকস। ২টি করে উইকেট নেন জোফ্রা আর্চার, লিয়াম ডসনো আদিল রশিদ। এই নিয়ে ইংল্যান্ডের কাছে টানা ১২ ম্যাচে হারল শ্রীলঙ্কা। আর ২০১২ সালের পর থেকে টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে এখনও হারাতে পারল না।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora