ট্রেন্ডিং

T20 World Cup 2026: Pakistan vs Namibia

ফারহানের অপরাজিত সেঞ্চুরি, নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান, শীর্ষে থেকে গ্রুপ লিগ শেষ করল দক্ষিণ আফ্রিকা

ভারতের মতো আগেই সুপার এইটের ছাড়পত্র পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ লিগের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করল প্রোটিয়ারা। অন্যদিকে, নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে সুপার এইটে পৌঁছল পাকিস্তান। দুরন্ত অপরাজিত সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান।

সেঞ্চুরির পর পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Share on:

গত টি২০ বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের বিশ্বকাপেও দাপট দেখাচ্ছে এই দুই দেশ। ভারতের মতো আগেই সুপার এইটের ছাড়পত্র পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপ লিগের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ৬ উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করল প্রোটিয়ারা। অন্যদিকে, নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে সুপার এইটে পৌঁছল পাকিস্তান। দুরন্ত অপরাজিত সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আমিরশাহিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মুহাম্মদ ওয়াসিম (‌১২ বলে ২২)‌ ভাল শুরু করেছিলেন। কিন্তু করবিন বশের দুরন্ত বোলিংয়ে মিডল অর্ডার ভেঙে পড়ে। আলিশান শরাফু (‌৩৮ বলে ৪৫)‌ কিছুটা লড়াই করেন। আমিরশাহির সর্বাধিক রান আসে তাঁর ব্যাট থেকেই। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১২২ রান তোলে আমিরশাহি। দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন করবিন বশ। আনরিখ নোখিয়ে ২৮ রানে ২ উইকেট নেন।

জয়ের জন্য ১২৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু তাঁর ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। তৃতীয় ওভারে আউট হয়ে যান। ১১ বলে ২৮ রান করেন তিনি। কুইনটন ডিককও (‌১৬ বলে ১৪)‌ সেরা ছন্দে ছিলেন না। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান রায়ান রিকেলটন (‌১৬ বলে ৩০)‌ ও ডিওয়াল্ড ব্রেভিস (‌২৫ বলে ৩৬)‌। ১৩.‌২ ওভারে ১২৩/‌৪ তুলে ম্যাচ ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা।


কলম্বোতে অনুষ্ঠিত অন্য ম্যাচে, নামিবিয়াকে ১০২ রানে উড়িয়ে সুপার এইটে পৌঁছে গেল পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। দুরন্ত ব্যাটিং করে ৫৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন ওপেনার সাহিবজাদা ফারহান।  চলতি বিশ্বকারে তৃতীয় ব্যাটার হিসেবে তিনি সেঞ্চুরি করলেন। ফারহান ছাড়াও রান পেয়েছেন সলমান আগা (‌২৩ বলে ৩৮)‌ ও সাদাব খান (‌২২ বলে অপরাজিত ৩৬)‌। 

জবাবে ব্যাট করতে নেমে ১৭.‌৩ ওভারে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় নামিবিয়া। সর্বোচ্চ রান করেন ওপেনার লৌরেন স্টিনক্যাম্প (‌২২ বলে ২৩)‌। আলেজান্ডার ভলসচেঙ্ক ২০ বলে করেন ২০। বাকিরা কেউ দু’‌অঙ্কের রানে পৌঁছতে পারেননি। পাকিস্তানের হয়ে দুরন্ত বোলিং করে ১৬ রানে ৪ উইকেট নেন উসমান তারিক। ১৯ রানে ৩ উইকেট নেন শাদাব খান। শেষ দল হিসেবে পাকিস্তান সুপার এইটে পৌঁছল।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora