মাঠেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল বুকে বসল স্টেন
মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তামিমের জ্ঞান ফিরেছে। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছেন।
মাঠেই হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি তামিম ইকবাল।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৫
Share on:
মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তামিমের জ্ঞান ফিরেছে। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন। আপাতত তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছেন। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ ছিল শাইনপুকুর ও মহমেডানের মধ্যে। মহমেডানের অধিনায়ক তামিম ইকবাল। তিনি টসেও অংশ নেন। ফিল্ডিং করতে নামার সময় অসুস্থ বোধ করেন তামিম। তাঁর বুকে ব্যাথা অনুভূত হয়। মাঠেই প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্ত শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে নিকটবর্তী কেপিজে স্পেশালাইডজ হাসপাতালে ভর্তি করা হয়। তামিমের অসুস্থ হওয়ার খবর পেয়েই পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে পৌঁছনোর পর তামিমের অ্যানজিওগ্রাম করানো হয়। হার্টে ব্লক পাওয়া যাওয়া যায়। তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে নিয়ে আসার মতো পরিস্থিতি না থাকায় কেপিজে স্পেশালাইডজ হাসপাতালেই চিকিৎসা শুরু হয়। তামিমের হার্টে স্টেন বসানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। হার্টে ব্লক ধরা পড়ার পর স্টেন বসানো হলেও জটিলতা তামিমের জটিলতা এখনও কাটেনি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসা বিষয়ক পরিচালক রাজিব হোসেন। তিনি বলেন, ‘তামিমের হার্ট অ্যাটাক হয়েছে। অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি এবং স্টেন্ট করা হয়েছে। এখন ব্লক পুরোপুরি চলে গেছে। যত ধরনের চিকিৎসা প্রয়োজন, সবকিছু করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা হলেও ভাল। আপাতত আইসিসিইউ–তে রাখা হয়েছে। ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে।’
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.