এবছর মহিলাদের প্রিমিয়ার লিগে দারুণ শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুটি ম্যাচ জেতার পরই ছন্দপতন। বৃহস্পতিবার আবার হার। বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে চলতি প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল গুজরাট জায়ান্টস। অন্যদিকে, হারের হ্যাটট্রিক স্মৃতি মান্ধানাদের। দুরন্ত অলরাউন্ড পারফরমেন্স করে গুজরাটকে জয় এনে দেন অধিনায়ক অ্যাশলে গার্ডনার।
টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল গুজরাট জায়ান্টস। অ্যাশলে গার্ডনার, কাশভি গৌতম, তনুজা কানোয়ারদের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন বেঙ্গালুরু ব্যাটারদের। ড্যানিলে ওয়াট–হজ (৪), এলিসে পেরি (০), স্মৃতি মান্ধানাদের (১০) ব্যর্থতায় চাপে পড়ে যায় বেঙ্গালুরু। কণিকা আহুজা (২৮ বলে ৩৩), রাঘবী বিস্ত (১৯ বলে ২২), জর্জিয়া ওয়ারহ্যাম অপরাজিত (২১ বলে ২০), কিম গার্থের (১৫ বলে ১৪) সৌজন্যে ২০ ওভারে ১২৫/৭ তোলে বেঙ্গালুরু। রিচা ঘোষ করেন ৯। তনুজা কানোয়ার ৪ ওভারে ১৬ রানে ২টি করে উইকেট নেন। অ্যাশলে গার্ডনার ৪ ওভারে ২২ ও কাশভি গৌতম ৪ ওভারে ১৭ রান খরচ করে ১টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট জায়ান্টস। বেথ মুনি ২০ বলে করেন ১৭। দয়ালান হেমলতা ১৫ বলে ১১ ও হারলিন দেওল ১০ বলে ৫ রান করে আউট হন। অধিনায়ক অ্যাশ গার্ডনারদুর্দান্ত ব্যাটিং করে গুজরাটকে জয়ের দিকে এগিয়ে দেন। ৩১ বলে ৫৮ রান করে তিনি আউট হন। মারেন ৬টি চার ও তিনটি ছয় মেরেছেন। ফোবি লিচফিল্ড ২১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। রেণুকা সিং ৪ ওভারে ২৪ ও জর্জিয়া ওয়ারহ্যাম ৩ ওভারে ২৬ রান খরচ করে দুটি করে উইকেট পেয়েছেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.