ট্রেন্ডিং

WPL 2025

ল্যানিংকে ম্লান করে দিয়ে দলকে দুরন্ত জয় এনে দিলেন হারলিন দেওল, দুইয়ে উঠে এল গুজরাট জায়ান্টস

টানটান উত্তেজনার ম্যাচে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট। ম্যাচের ফয়সালা হল শেষ ওভারে। হারলিন দেওয়ালের দুরন্ত ব্যাটিংয়েই জয় তুলে নিল গুজরাট।

হারলিন দেওয়ালের দুরন্ত ব্যাটিংয়েই জয় তুলে নিল গুজরাট।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মার্চ ০৮, ২০২৫
Share on:

মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ ৩ ওভারে জয়ের জন্য গুজরাট জায়ান্টসের প্রয়োজন ছিল ৩২ রান। ১৮ তম ওভারে চূড়ান্ত নাটক। জেস জোনাসনের প্রথম ৪ বলে ১৬ রান তুলে ম্যাচ নিজেদের অনুকূলে নিয়েছিলেন দিয়ান্ড্র ডটিন। শেষ দুই বলে ডটিন ও ফোবে লিচফিল্ডকে তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন জোনাসেন। তবুও শেষরক্ষা হল না। টানটান উত্তেজনার ম্যাচে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট। ম্যাচের ফয়সালা হল শেষ ওভারে। হারলিন দেওয়ালের দুরন্ত ব্যাটিংয়েই জয় তুলে নিল গুজরাট।

টসে জিতে প্রথমে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাট জায়ান্টস। দারুম শুরু করেছিল দিল্লি। অধিনায়ক মেগ ল্যানিং এবং শেফালি ভার্মার ওপেনিং জুটিতে ওঠে ৮৩ রান। ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন শেফালি। জেস জোনাসেন (‌৯)‌, জেমিমা রডরিগেজ (‌৪)‌, অ্যানাবেল সাদারল্যান্ডরা (‌১৪)‌ ব্যর্থ হলেও দিল্লিকে টেনে নিয়ে যান ল্যানিং। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে দিল্লি। ৫৭ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন ল্যানিং। গুজরাটের মেঘনা সিং ৩৫ রানে ৩ উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় গুজরাট জায়ান্টস। দ্বিতীয় ওভারেই আউট হন  দয়ালান হেমলতার (‌১)‌। এরপর গুজরাটকে এগিয়ে নিয়ে যান বেথ মুনি (‌৩৫ বলে ৪৪)‌ ও হারলিন দেওল। মিজল অর্ডারে হারলিনকে কিছুটা সাহায্য করেন অধিনায়ক অ্যাশলে গার্ডনার (‌১৩ বলে ২২)‌। এরপর চাপের মুখে দলকে জয়ের দিকে এগিয়ে দেন দিয়ান্ড্রা ডটিন। ডটিন (‌১০ বলে ২৪)‌ ঝোড়ো ইনিংস খেলে আউট হওয়ার পর গুজরাটকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হারলিন দেওল। ৩ বল বাকি থাকতে ১৭৮/‌৫ তুলে ম্যাচ জিতে যায় গুজরাট। ৪৯ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন হারলিন দেওল। দিল্লির হয়ে শিখা পাণ্ডে ও জেস জোনাসেন ২টি করে উইকেট নেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora