ট্রেন্ডিং

IPL 2026: KKR vs GT

আবার হার অজিঙ্কা রাহানেদের, ৫ ম্যাচেও জয়ের মুখ দেখল না কলকাতা নাইট রাইডার্স

ইতিমধ্যেই খেলে ফেলেছে পাঁচ–পাঁচটি ম্যাচ। চারটিতেই পরাজয়। ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের সবার শেষে। সেই পয়েন্ট আবার এসেছে বৃষ্টির সৌজন্যে। যে গুজরাট টাইটান্স মরশুম শুরু করেছিল টানা দুটি পরাজয় দিয়ে, তাদের কাছেও হারতে হল নাইট রাইজার্সকে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৫ উইকেটে পরাজয় নাইট রাইডার্সের।

আউট রিঙ্কু। বোলার রাবাদাকে অভিনন্দন সতীর্থদের।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৮, ২০২৬
Share on:

প্রতিযোগিতা যত এগোচ্ছে, হাল ততই খারাপ হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। ইতিমধ্যেই খেলে ফেলেছে পাঁচ–পাঁচটি ম্যাচ। চারটিতেই পরাজয়। ১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের সবার শেষে। সেই পয়েন্ট আবার এসেছে বৃষ্টির সৌজন্যে। যে গুজরাট টাইটান্স মরশুম শুরু করেছিল টানা দুটি পরাজয় দিয়ে, তাদের কাছেও হারতে হল নাইট রাইজার্সকে। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ৫ উইকেটে পরাজয় নাইট রাইডার্সের। 

এদিনও প্রথম একাদশে পরিবর্তন করে মাঠে নামে নাইট রাইডার্স। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনিং জুটিতে আবার বদল। ফিল অ্যালেনের পরিবর্তে প্রথম একাদশে ঢোকা টিম সেইফার্টের সঙ্গে ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে। ওপেনিং জুটি এদিনও ব্যর্থ। চতুর্থ বলেই আউট হন রাহানে (‌০)‌। পরের ওভারে ফিরে যান অঙ্গকৃশ রঘুবংশী (‌৪ বলে ৮)‌। চতুর্থ ওভারের শেষ বলে আউট টিম সেইফার্ট (‌১৪ বলে ১৯)‌। ৩২ রানের মধ্যে তিনটি উইকেট হারায় নাইটরা।

এরপর রভম্যান পাওয়েল (২৭) এবং ক্যামেরন গ্রিন জুটি গড়ে ইনিংসকে স্থিতিশীল করেন। পাওয়েল আউট হওয়ার পর গ্রিন দলকে টেনে নিয়ে যান। মরশুমে প্রথম হাপ সেঞ্চুরি করে দলকে এগিয়ে নিয়ে যান। একসময় নাইটদের রান ছিল ১৪ ওভারে ১৩৯/‌৪। শেষ ৫ ওভারে তোলে মাত্র ৩২ রান। ২০ ওভারে ১৮০ রানে গুটিয়ে যায় নাইট রাইডার্সের ইনিংস। ৫৫ বলে ৭৯ রান করেন ক্যামেরন গ্রিন। গুজরাটের হয়ে রাবাদা তিনটি উইকেট নেন, এবং সিরাজ ও অশোক শর্মা দুটি করে উইকেট নেন।


জবাব দিতে নেমে ভাল শুরু করে গুজরাট। ৫ ওভারে তুলে ফেলে ৫৭। ষষ্ঠ ওভারের প্রথম বলে আউট হন সাই সুদর্শন (‌১৬ বলে ২২)‌। এরপর জস বাটলারও (২৫) কয়েকটা বড় শট খেলে আউট হয়ে যান। তবে অধিনায়ক শুভমান গিল দায়িত্ব কাঁধে নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে দেন। ৫০ বলে ৮৬ রান করে আউট হন শুভমান। চলতি আউপিএলে এটা তাঁর টানা তৃতীয় হাফ সেঞ্চুরি। গ্লেন ফিলিপস ১৯ ও ওয়াশিংটন সুন্দর ১৩ রান করে আউট হন। শেষ ওভারের প্রথম বলে জয়ের লক্ষ্যে (‌১৮১/‌৫)‌ পৌঁছে যায় গুজরাট।

এই জয়ের ফলে গুজরাটের এখন ৫ ম্যাচ থেকে ৬ পয়েন্ট। প্রথম দুটি ম্যাচ হারলেও এরপর টানা তিনটি জয় তুলে নিয়েছে। ‌উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। ৬ ম্যাচে পঞ্চম পরাজয়ের পর কলকাতা শেষ স্থানেই রয়ে গেছে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora