বেঙ্গল প্রো টি২০ লিগের প্রথম সংস্করণটা একেবারেই ভাল যায়নি হারবার ডায়মন্ডসের। সব ম্যাচেই হারতে হয়েছিল। দ্বিতীয় সংস্করণে দুর্দান্ত পারফরমেন্স। লিগ পর্বের শেষ ম্যাচে রাঢ় টাইগার্সকে ১৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল হারবার ডায়মন্ড।
জয়ের পর হারবার ডায়মন্ডের ক্রিকেটারদের উচ্ছ্বাস।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ২৬, ২০২৫
Share on:
বেঙ্গল প্রো টি২০ লিগের প্রথম সংস্করণটা একেবারেই ভাল যায়নি হারবার ডায়মন্ডসের। সব ম্যাচেই হারতে হয়েছিল। দ্বিতীয় সংস্করণে দুর্দান্ত পারফরমেন্স। লিগ পর্বের শেষ ম্যাচে রাঢ় টাইগার্সকে ১৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিল হারবার ডায়মন্ড।
বৃষ্টির জন্য হারবার ডায়মন্ড ও রাঢ় টাইগার্সের ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৯ করা হয়। প্রথমে ব্যাট করে ৯ ওভারে ৮৭/৯ রান তোলে হারবার ডায়মন্ড। ১৫ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক রমন। রাহুল প্রসাদ ৭ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। রাঢ় টাইগার্সের হয়ে প্রীতম চক্রবর্তী ১৬ রানে ও রবি কপমার ১৯ রানে ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৯ রান তুলতে সমর্থ হয় রাঢ় টাইগার্স। বলকেশ যাদব নেন ২ উইকেট। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল হারবার ডায়মন্ড। জিতেছে ৫ ম্যাচে।
মহিলাদের লিগে শিলিগুড়ি স্ট্রাইকার্স ৭ উইকেটে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে মেদিনীপুর। বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে গেলে শিলিগুড়ির জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ৮২। ১১.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শিলিগুড়ি। ৩২ বলে অপরাজিত ৪০ রানের ইনিংস খেলে শিলিগুড়িকে জয় এনে দেন অনিন্দিতা নাথ।
মহিলাদের অন্য ম্যাচে, স্ম্যাশার্স মালদা ৪ উইকেটে হারিয়েছে হাওড়া ওয়ারিয়র্সকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৪/৫ তোলে হাওড়া ওয়ারিয়র্স। অঙ্কিতা চক্রবর্তী করেন ৩৫। ৫২ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন ধারা গুজ্জর। জবাবে ১ বল বাকি থাকতে ১৫৫/৬ তুলে ম্যাচ জিতে নেয় স্ম্যাশার্স মালদা। ৩০ বলে ৪৭ রান করেন মমতা কিস্কু। হৃষিতা বসু করেন ২৬। মুর্শিদাবাদ কুইন্স ২৩ রানে হারিয়েছে কলকাতা টাইগার্সকে। ৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫৮/৩ তোলে মুর্শিদাবাদ। জবাবে ৩৫/৬ রানে থেমে যায় কলকাতা টাইগার্স।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.