ট্রেন্ডিং

India Women Cricket Team

‌শ্রীলঙ্কায় মহিলাদের ত্রিদেশীয় সিরিজে ভারতের নেতৃত্বে হরমনপ্রীত, দলে নেই রেণুকা ও তিতাস

জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে বিশ্রাম নিয়েছিলেন হরমনপ্রীত কাউর। শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় একদিনের সিরিজে তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। সহ–অধিনায়কের দায়িত্বে স্মৃতি মানধানা।

বিশ্রাম কাটিয়ে আবার দলে ফিরলেন হরমনপ্রীত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ০৯, ২০২৫
Share on:

চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে বিশ্রাম নিয়েছিলেন হরমনপ্রীত কাউর। শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় একদিনের সিরিজে তাঁর হাতেই নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। সহ–অধিনায়কের দায়িত্বে স্মৃতি মানধানা। চোটের জন্য দলে জায়গা পাননি দুই জোরে বোলার রেণুকা সিং ঠাকুর ও বাংলার তিতাস সাধু। দলে নতুন মুখ কাশভি গৌতম, শ্রী চরণি এবং শুচি উপাধ্যায়।

এ মাসের শেষে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় একদিনের সিরিজে অংশ নেবে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারত ছাড়াও খেলবে আয়োজক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। ত্রিদেশীয় সিরিজের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে। জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে খেলেননি হরমনপ্রীত কাউর। স্মৃতি মানধানা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন দীপ্তি শর্মা।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের সময় হরমনপ্রীত হাঁটুতে চোট পেয়েছিলেন। ফলে সিরিজের শেষ দুটি টি ২০ ম্যাচে খেলতে পারেননি। তবে ৩ ম্যাচের একদিনের সিরিজে দলে ফিরে আসেন। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে মহিলা টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঘাড়ে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। আয়ারল্যান্ড সিরিজেও জোরে বোলার রেণুকাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।


আরও পড়ুনঃ ‌নতুন তারকার জন্ম আইপিএলে, প্রিয়াংশ আর্যর ঝড়ে উড়ে গেল চেন্নাই, টানা ৪ ম্যাচে হার ধোনিদের


১৫ সদস্যের ঘোষিত দল:‌ হরমনপ্রীত কাউর (অধিনায়ক), স্মৃতি মানধানা (সহ–অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, আমানজোত কাউর, কাশভি গৌতম, স্নেহ রানা, অরুন্ধতী রেড্ডি, জেতাল হাসাবনিস, শ্রী চরণি, শুচি উপাধ্যায়।

২৭ এপ্রিল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ডাবল রাউন্ড–রবিন লিগ প্রতিযোগিতায় প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুটি দল ১১ মে ফাইনালে মুখোমুখি হবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora