সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের প্রাক্তন স্পিনার রঘুরাম ভাট। বৃহস্পতিবার হার্ভার্ডস্পোর্টস হাউসের পক্ষ থেকে এক আন্তরিকতাপূর্ণ ঘরোয়া অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ডঃ মইন বিন মকসুদ ও তাঁর স্ত্রী রাবিয়া জাহাঙ্গির। তুলে দেওয়া হয় স্মারক, উত্তরীয় এবং বিশেষ উপহার।
রঘুরাম ভাটকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মইন বিন মকসুদ। রয়েছেন তাঁর স্ত্রী রাবিয়া জাহাঙ্গির।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৫
Share on:
সেপ্টেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের প্রাক্তন স্পিনার রঘুরাম ভাট। বৃহস্পতিবার হার্ভার্ড স্পোর্টস হাউসের পক্ষ থেকে এক আন্তরিকতাপূর্ণ ঘরোয়া অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ডঃ মইন বিন মকসুদ ও তাঁর স্ত্রী রাবিয়া জাহাঙ্গির। তুলে দেওয়া হয় স্মারক, উত্তরীয় এবং বিশেষ উপহার।
একসময় দেশের হয়ে ক্রিকেট খেলেছেন রঘুরাম ভাট। স্পিন বোলিং করতেন। খেলা ছাড়ার পর কোচিং ও আম্পায়ারিংয়ের সঙ্গে যুক্ত হন। এরপর তিনি ক্রিকেট প্রশাসনে আসেন। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ পদে ছিলেন। এরপর এবছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কোষাধ্যক্ষ নির্বাচিত হন। তাঁর এই যোগ্যতাকে স্বীকৃতি জানাল হার্ভার্ডস্পোর্টস।
হার্ভার্ড স্পোর্টস হাউসের কাছ থেকে সম্মান পেয়ে দারুণ খুশি রঘুরাম ভাট। তিনি হার্ভার্ডস্পোর্টসকে কৃতজ্ঞতা জানান। এই অ্যাকাডেমির পাশে দাঁড়ানোরও অঙ্গীকার করেন। রঘুরাম বলেন, ‘যে সব প্রতিষ্ঠান সত্যিই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছে, সবসময় তাদের পাশে থাকব। সবধরণের সহায্য করব।’ রঘুরাম ভাটের এই প্রতিশ্রুতি ও দিক নির্দেশনা তাঁদের কাছে বিশেষ প্রেরণা বলে জানিয়েছেন হার্ভার্ডস্পোর্টস হাউসের কর্ণধার মইন বিন মকসুদ।
ডঃ মইন বিন মকসুদ ও তাঁর স্ত্রী রাবিয়া জাহাঙ্গিরের সঙ্গে রঘুরাম ভাটের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক। তাঁরা ভারতীয় ক্রিকেটে রঘুরাম ভাটের এবং তরুণ ক্রিকেটারদের প্রতি তাঁর উৎসাহ প্রদানের জন্য গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.