ট্রেন্ডিং

Bengal Pro T20 league Season 2

দুরন্ত অলরাউন্ড পারফরমেন্স বিদিশার, বেঙ্গল প্রো লিগে সহজ জয় হাওড়া ওয়ারিয়র্সের

ব্যাট ও বল হাতে দুরন্ত পারফরমেন্স বিদিশা দে–র। তাঁর অলরাউন্ড পারফরমেন্সের ওপর ভর করে বেঙ্গল প্রো টি২০ লিগে মহিলাদের বিভাগে হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে রাঢ় টাইগার্স। কলকাতা টাইগার্স ৩৩ রানে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে।

ব্যাট ও বল হাতে দুরন্ত পারফরমেন্স বিদিশার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৫
Share on:

ও বল হাতে দুরন্ত পারফরমেন্স বিদিশা দে–র। তাঁর অলরাউন্ড পারফরমেন্সের ওপর ভর করে বেঙ্গল প্রো টি২০ লিগে মহিলাদের বিভাগে হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৬ উইকেটে সহজ জয় তুলে নিয়েছে রাঢ় টাইগার্স। কলকাতা টাইগার্স ৩৩ রানে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে।

বৃষ্টির জন্য মহিলাদের লিগে রাঢ় টাইগার্স ও হাওড়া ওয়ারিয়র্সের ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ১৫ করা হয়। প্রথমে ব্যাট করে ১৫ ওভারে ৮ উইকেটে ৬৬ রান তোলে হাওড়া ওয়াড়িয়র্স। সর্বোচ্চ ১৯ রান করেন দ্যুতি পাল। ১৩ রানে ৪ উইকেট নেন বিদিশা দে। জবাবে ১২.‌৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাঢ় টাইগার্স (‌৬৪/‌৪)‌। ২৮ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন পিয়ালি ঘোষ। বিদিশা করেন ২৫।

মহিলাদের অন্য ম্যাচে, কলকাতা টাইগার্স ৩৩ রানে হারিয়েছে মেদিনীপুর উইজার্ডসকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে কলকাতা রাঢ় টাইগার্স। ৬৩ বলে ৮০ রানের দুরন্ত ইনিংস খেলেন মিতা পাল। ৪১ বলে ৪৬ রান করেন পর্ণা পাল। মেদিনীপুরের প্রিয়শ্রী পাণ্ডে ৩৩ রানে ২ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১২০/‌৭ রানে থেমে যায় মেদিনীপুর উইজার্ডস। ষষ্ঠী মণ্ডল ৪৮ বলে করেন ৫৮। দুরন্ত বোলিং করে ২৫ রানে ৪ উইকেট তুলে নেন প্রীতি মাহাতো।


আরও পড়ুনঃ অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরি শুভমানের, হেডিংলিতে প্রথম দিনেই শাসন ভারতের


পুরুষদের বিভাগে, হাওড়া ওয়াড়িয়র্স ১০ রানে হারিয়েছে স্ম্যাশার্স মালদাকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে হাওড়া ওয়ারিয়র্স। ৪৭ বলে ৫৬ রান করেন শশাঙ্ক সিং। ২২ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন আদিত্য পুরোহিত। জাতীয় দল থেকে ফেরা মুকেশ কুমার ৪১ রানে নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রানতোলে হাওড়া ওয়ারিয়র্স। ২৫ বলে ৩১ রান করেন অখিল, ২৮ রান ঋত্বিক চ্যাটার্জির। সুজিত যাদব ১৯ রানে ২ উইকেট নেন।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora