ট্রেন্ডিং

ICC WTC Final 2005

২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে, ভারতের সামনে আবার খেলার সুযোগ

২০২৫ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত হয়ে গেল ফাইনালের ভেন্যু। ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে তৃতীয় সংস্করণের ফাইনাল। মূলত ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই লর্ডসে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৩, ২০২৪
Share on:

২০২৫ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত হয়ে গেল ফাইনালের ভেন্যু। ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হবে তৃতীয় সংস্করণের ফাইনাল। আইসিসি–র পক্ষ থেকে সরকারিভাবে মঙ্গলবারই জানানো হয়েছে। মূলত ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই লর্ডসে ফাইনাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের দুটি ফাইনালও ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম সংস্করণের ফাইনাল হয়েছিল নটিংহ্যামে। আর দ্বিতীয় সংস্করণের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লন্ডনের ওভালে। এবার হবে লর্ডসে। জুনের ১১ তারিখ থেকে ফাইনাল শুরু হবে। চলবে ১৫ জুন পর্যন্ত। ১৬ জুন রিজার্ভ ডে রাখা হয়েছে। আইসিসি–র আশা লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দারুণ টিকিটের চাহিদা হবে। 


আরও পড়ুনঃ ছোট করে দেখার খেসারত, পাকিস্তানকে হোয়ইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ


আরও পড়ুনঃ দেশের জার্সি গায়ে আর দেখা যাবে না ‘‌কামড়’‌ দেওয়া সুয়ারেজকে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর


আরও পড়ুনঃ ৪৪ বছর বয়সেও চমক, ইউএস ওপেনের মিক্সড ডাবলসের সেমিফাইনালে রোহন বোপান্না


এর আগে ভারত দুবারই ফাইনাল খেলেছে। প্রথমবার হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। আর দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে। এবছরও ফাইনালে ওঠার অন্যতম দাবিদার ভারত। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ৯টি টেস্ট খেলে ভারতের পয়েন্টের শতাংশের হার ৬৮.‌৫২। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের শতাংশের হার ৬২.‌৫০। খেলেছে ১২টি টেস্ট। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্টের হার ৫০ শতাংশ। খেলেছে ৬টি টেস্ট। পাকিস্তানকে ২–০ ব্যবধানে সিরিজ হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তাদের পয়েন্টের হার ৪৫.‌৮৪। 

২৭টি সিরিজে ৬৯টি টেস্টের ফলাফলের ওপর নির্ভর করবে কোন দুটি দেশ ফাইনালে খেলবে। আগামী ৫ মাসে ভারত ১০টি টেস্ট খেলবে। তার ওপরই নির্ভর করবে ভারতের ভাগ্য। এই ১০টি টেস্টের মধ্যে রয়েছে ঘরের মাঠে বাংলাদেশর বিরুদ্ধে দুটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি। এরমধ্যে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওদের ঘরের মায়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora