ট্রেন্ডিং

India vs England T20 Series

১৪ মাস পর প্রত্যাবর্তন সামির। দুরন্ত বোলিং বরুণের। তবু তৃতীয় ম্যাচে জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হল সামির। ভারতের সিরিজ জয় কিন্তু পিছিয়ে গেল। তৃতীয় টি২০ ম্যাচে ২৬ রানে জিতে সিরিজে ব্যবধান কমাল ইংল্যান্ড। কাজে এল না বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং।

কাজে এল না বরুণের ৫ উইকেট।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৮, ২০২৫
Share on:

ভারত কি রাজকোটে সিরিজ দখল করে নেবে?‌ মহম্মদ সামি কি খেলার সুযোগ পাবেন?‌ রাজকোটে ম্যাচ শুরুর আগে থেকেই এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছিল। অবশেষে ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হল সামির। ভারতের সিরিজ জয় কিন্তু পিছিয়ে গেল। তৃতীয় টি২০ ম্যাচে ২৬ রানে জিতে সিরিজে ব্যবধান কমাল ইংল্যান্ড। কাজে এল না বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং। 

রাজকোটের ব্যাটিং সয়ায়ক উইকেটে টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সিরিজের প্রথম ম্যাচ থেকে দুঃস্বপ্ন চলছে ফিল সল্টের। আবার ব্যর্থ। এদিন ‌৭ বলে ৫ রান করে হার্দিকের বলে আউট হন। এরপর ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যান বেন ডাকেট (‌২৮ বলে ৫১)‌ ও জস বাটলার (‌২২ বলে ২৪)। জুটি ভাঙতে বরুণ চক্রবর্তীকে আক্রমণে নিয়ে আসেন সূর্যকুমার। বাটলারকে ফেরান বরুণ। এরপর রবি বিষ্ণোই তুলে নেন হ্যারি ব্রুককে (‌১০ বলে ৮)‌।


আরও পড়ুনঃ মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে ইতিহাস গঙ্গোদি তৃষার


আরও পড়ুনঃ মুকুটে আরও একটা পালক, এবার আইসিসি–র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা


ইংল্যান্ডের মিডল অর্ডারে ভাঙন ধরান বরুণ। পরপর ২ বলে ফেরান জেমি স্মিথ (‌৪ বলে ৬) ও জেমি ওভারটনকে (‌০)। বরুণের হ্যাটট্রিক আটকান ব্রাইডন কার্সে। পরে ব্রাইডনকেও (‌৪ বলে ৩) তুলে নেন বরুণ‌। শেষদিকে ইংল্যান্ডকে টানেন  লিভিংস্টোন (‌২৪ বলে ৪৩)‌, আদিল রশিদ (‌৯ বলে অপরাজিত ১০)‌, মার্ক উড (‌১০ বলে ১০)‌। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭১/‌৯ রান তোলে ইংল্যআন্ড। দুরন্ত বোলিং করে ২৪ রানে ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী।

জয়ের জন্য ১৭২ রানের টার্গেট ভারতের কাছে কঠিন ছিল না। কিন্তু টপ অর্ডার আবার ব্যর্থ। রান পেলেন না সঞ্জু স্যামসন (‌৬ বলে ৩)‌। দারুম শুরু করেছিলেন অভিষেক শর্মা (‌১৪ বলে ২৪)‌। কিন্তু তিনিও ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেননি। টানা ৩ ম্যাচে ব্যর্থ সূর্যকুমার যাদব (‌৭ বলে ১৪)‌। তিলক ভার্মা (‌১৪ বলে ১৮)‌ ভাল শুরু করেও ধরে রাখতে পারেননি। একমাত্র লড়াই করেন হার্দিক পাণ্ডিয়া (‌৩৫ বলে ৪০)‌। ওয়াশিংটন সুন্দর (‌১৫ বলে ৬)‌, অক্ষর প্যাটেল (‌১৬ বলে ১৫)‌ রান পাননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান তোলে ভারত। জেমি ওভারটন ২৪ রানে ৩টি, জোফ্রা আর্চার ও ব্রাইডন কার্সে ২টি করে উইকেট নেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora