ট্রেন্ডিং

India vs South Africa 3rd T20

বোলারদের দাপটে সহজ জয়, দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে উড়িয়ে সিরিজে আবার এগিয়ে গেল ভারত

আগের ম্যাচে বল হাতে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি পাঞ্জাবপুত্র অর্শদীপ সিং। ‌ঘরের মাঠের দর্শকদের সামনে ব্যর্থ হওয়ার আক্ষেপ ছিল। আর পড়শি রাজ্যে এসে সেই আক্ষেপ সুদে–আসলে মিটিয়ে নিলেন অর্শদীপ। তাঁর বিধ্বংসী স্পেল শুরুতেই ভেঙে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড। পরে ধারাবাহিকতা ধরে রাখেন বাকিরা। বোলারদের দাপটেই তৃতীয় টি২০ ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে উড়িয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

দুরন্ত বোলিং অর্শদীপ সিংয়ের।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫
Share on:

আগের ম্যাচে বল হাতে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি পাঞ্জাবপুত্র অর্শদীপ সিং। ‌ঘরের মাঠের দর্শকদের সামনে ব্যর্থ হওয়ার আক্ষেপ ছিল। আর পড়শি রাজ্যে এসে সেই আক্ষেপ সুদে–আসলে মিটিয়ে নিলেন অর্শদীপ। তাঁর বিধ্বংসী স্পেল শুরুতেই ভেঙে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মেরুদণ্ড। পরে ধারাবাহিকতা ধরে রাখেন বাকিরা। বোলারদের দাপটেই তৃতীয় টি২০ ম্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে উড়িয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

হিমাচলপ্রদেশের ধরমশালায় সিরিজের তৃতীয় ম্যাচ। একপ্রকার বলতে গেলে শুভমান গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিংদের কাছে দ্বিতীয় হোম গ্রাউন্ড। কারণ পাঞ্জাব থেকেই অধিকাংশ দর্শক ধরমশালায় ভিড় করেন। প্রিয় দর্শকদের সামনেই উইকেটের সুবিধা কাজে লাগিয়ে জ্বলে ওঠেন অর্শদীপ। আর টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে বোলারদের এই সুযোগটা করে দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।


আরও পড়ুনঃ ‌ছোটদের ম্যাচেই সেই করমর্দন বিতর্ক, এশিয়া কাপে পাকিস্তানকে ৯০ রানে উড়িয়ে দিল ভারত


ইনিংসের চতুর্থ বলেই প্রথম ধাক্কা অর্শদীপের। তাঁর সুইংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লু রেজা হেনড্রিকস (‌০)‌। পরের ওভারেই কুইন্টন ডি’‌কককে তুলে নেন হর্ষিত রানা। চতুর্থ ওভারে আবার ধাক্কা হর্ষিতের। এবার শিকার ডিওয়াল্ড ব্রেভিস (‌২)‌। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। অন্যপ্রান্ত আটকে থাকেন অধিনায়ক এইডেন মার্করাম। ৪৬ বলে তাঁর ৬১ রানের সুবাদে কিছুটা মান বাঁচায় দক্ষিণ আফ্রিকা। ২০ ওভারে তোলে ১২০। মার্করামের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রান ডনোভান ফেরেইরার ১৫ বলে ২০। দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন অর্শদীপ সিং। ১১ রানে ২ উইকেট বরুণ চক্রবর্তীর। কুলদীপ যাদব ও হর্ষিত রানাও ২টি করে উইকেট নেন।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে তাকিয়েছিল শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটের দিকে। দক্ষিণ আফ্রিকা বড় রান তুলতে না পারায় সেভাবে পরীক্ষার মুখে পড়তে হল না শুভমান ও সূর্যকুমারকে। শুভমান রান পেলেন, তবে আহামরি কিছু নয়। ২৮ বলে ২৮ রান করে তিনি মার্কো জানসেনের বলে বোল্ড হন। শুরুতে অবশ্য যথারীতি ঝন তুলেছিলেন অভিষেক শর্মা (‌১৮ বলে ৩৫)‌। ৬০ রানের মাথায় ফিরে যান অভিষেক, ৯২ রানের মাথায় আউট হন শুভমান। সূর্যকুমার (‌১১ বলে ১২)‌ এদিনও ব্যর্থ। ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিলক ভার্মা (‌৩৪ বলে অপরাজিত ২৫) শিবম দুবে (‌৪ বলে অপরাজিত ১০)‌। ১৫.‌৫ ওভারে ১২০/‌৩ তুলে ৭ উইকেটে জিতে যায় ভারত।     

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora