মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২০ রানে হারাল ভারত
প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু করলেন হরমনপ্রীত কাউররা। ২০ রানে জিতল ভারতীয় মহিলা দল।
টি২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় হরমনপ্রীতদের।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৪
Share on:
দীর্ঘদিনের খরা কাটিয়ে এবছর পুরুষদের টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রোহিত শর্মাদের পথ ধরে মহিলা দলও কি পারবে টি২০ বিশ্বকাপ দেশে নিয়ে আসতে? প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দারুণ শুরু করলেন হরমনপ্রীত কাউররা। ২০ রানে জিতল ভারতীয় মহিলা দল।
দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি মাঠে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভাল হয়নি ভারতের। পাওয়ার প্লে–র ৬ ওভারের মধ্যেই ২৩ রানে ৩ উইকেট হারায়। ফিরে যান শেফালি ভার্মা (৭), হরমনপ্রীত কাউর (১) ও স্মৃতি মানধানা (১৪)। এরপর ভারতকে টেনে নিয়ে যান জেমাইমা রডরিগেজ ও যস্তিকা ভাটিয়া। দুজনের জুটিতে ওঠে ৫০। ২৫ বলে ২৪ রান করে আউট হন যস্তিকা। ৪০ বলে ৫২ করেন জেমাইমা রডরিগেজ। রিচা ঘোষ (৭), দীপ্তি শর্মারা (১৩) রান পাননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে ভারত। ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথিউজ ১৭ রানে ৪ উইকেট নেন।
ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও শুরুতেই ভারতের মতো বিপর্যয়ে পড়ে। দ্বিতীয় ওভারেই কুইয়ানা জোশেফকে (১) ফেরান পুজা বস্ত্রকার। পরের ওভারে হেইলি ম্যাথিউজকে (০) তুলে নেন রেণুকা সিং। তৃতীয় ওভারে পুজার শিকার চেডিন নেশন (৪)। ১৩ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলকে টেনে তোলেন শেমাইন ক্যাম্পবেল (২০) ও চিনেলে হেনরি। ক্যাম্পবেলকে আশা শোভনা তুলে নিতেই আবার ধস নামে ক্যারিবিয়ান ইনিংসে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১২১। ৪৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন চিনেলে হেনরি। পুজা বস্ত্রকার ২০ রানে ৩ উইকেট নেন। ১১ রানে ২ উইকেট নেন দীপ্তি শর্মা।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.