ট্রেন্ডিং

India vs New Zealand: Under-19 World Cup

ব্যাটে ঝড় বৈভব ও আয়ুশের, যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে গ্রুপ শীর্ষে ভারত

প্রথম দুটি ম্যাচে রান ছিল না বৈভব সূর্যবংশী ও অধিনায়ক আয়ূশ মাত্রের ব্যাটে। চিন্তায় পড়েছিল টিম ম্যানেজমেন্ট। গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে এসে টিম ম্যানেজমেন্টকে চিন্তামুক্ত করল বৈভব ও আয়ুশ। দুজনের ব্যাটেই রান। অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপে গ্রুপ লিগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচেও দুর্দান্ত জয় ভারতের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে নিউজিল্যান্ডকে হারাল ৭ উইকেটে।

রানে ফিরলেন বৈভব সূর্যবংশী।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬
Share on:

প্রথম দুটি ম্যাচে রান ছিল না বৈভব সূর্যবংশী ও অধিনায়ক আয়ূশ মাত্রের ব্যাটে। চিন্তায় পড়েছিল টিম ম্যানেজমেন্ট। গ্রুপ লিগের তৃতীয় ম্যাচে এসে টিম ম্যানেজমেন্টকে চিন্তামুক্ত করল বৈভব ও আয়ুশ। দুজনের ব্যাটেই রান। অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপে গ্রুপ লিগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার শেষ ম্যাচেও দুর্দান্ত জয় ভারতের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ ও লুইস নিয়মে নিউজিল্যান্ডকে হারাল ৭ উইকেটে।

গ্রুপ লিগের প্রথম দুটি ম্যাচ জিতে আগেই সুপার সিক্সের ছাড়পত্র পেয়ে গিয়েছিল ভারত। শনিবার গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল নিয়মরক্ষার। ভারতের আগের দুটি ম্যাচের মতো এদিনও বৃষ্টি থাবা বসিয়েছিল। নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হওয়ায় ওভার সংখ্যা কমে যায়। দুই দলই ৩৭ ওভার করে খেলার সুযোগ পায়। টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। আরএস অম্বরীশ ও হেনিল প্যাটেলের দাপটে ২২ রানে ৫ উইকেট হারায়। অষ্টম উইকেটের জুটিতে ক্যালাম স্যামসন (‌৪৮ বলে অপরাজিত ৩৭)‌ ও সেলউইন সঞ্জয় (‌৩০ বলে ২৮)‌ ৫৩ রান তুলে নিউজিল্যান্ডকে ১০০ রানের গণ্ডি পার করে দেয়। শেষ পর্যন্ত ৩৬.‌২ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ২৯ রানে ৪ উইকেট নেন অম্বরীশ। ২৩ রানে ৩ উইকেট হেনিলের। 

ব্যাট করতে নেমে ভারতও শুরুতেই উইকেট হারায়। দ্বিতীয় ওভারেই আউট হন অ্যারন জর্জে (৭)‌‌। শুরুর এই ধাক্কা অবশ্য ভারতীয় ব্যাটিংয়ে প্রভাব ফেলেনি। রীতিমতো তাণ্ডব চালান বৈভব সূর্যবংশী ও আয়ূশ মাত্রে। এই দুই ব্যাটারের দাপটে ৮ ওভারে ৮৭ রানে পৌঁছয় ভারত। ২৩ বলে ৪০ রান করে বৈভব। তার ইনিংসে রয়েছে ২টি চার ও ৩টি ছয়। ২৭ বলে ৫৩ রান করেন আয়ূশ মাত্রে। তিনি মারেন ২টি চার ও ৬টি ছয়। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন বিহান মালহোত্রা (‌ ১৩ বলে অপরাজিত ১৭)‌ ও বেদান্ত ত্রিবেদী (‌১২ বলে অপরাজিত ১৩)‌। ১৩.‌৩ ওভারে ভারত তোলে ১৩০/‌৩।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora