ট্রেন্ডিং

Women T20 WC 2024

‌মহিলাদের টি২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড

মহিলাদের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হারায় সুতোর ওপর ঝুলছিল ভারতের সেমিফাইনালের ভাগ্য। নির্ভর করছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচের ওপর। পাকিস্তান জিতলে সেমিফাইনালে পৌঁছে যেত ভারত। কিন্তু নিউজিল্যান্ড জেতায় গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হল ভারত ও পাকিস্তানকে।

মহিলাদের টি২০ বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই বিদায় ভারতের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২৪
Share on:

মহিলাদের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হারায় সুতোর ওপর ঝুলছিল ভারতের সেমিফাইনালের ভাগ্য। নির্ভর করছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচের ওপর। পাকিস্তান জিতলে সেমিফাইনালে পৌঁছে যেত ভারত। কিন্তু নিউজিল্যান্ড জেতায় গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হল ভারত ও পাকিস্তানকে। কিউয়িরা জিতল ৫৪ রানে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার সুজি বেটস ও জর্জিয়া প্লিমার। ওপেনিং জুটিতে ওঠে ৪১। জর্জিয়া প্লিমারকে (‌১৭) তুলে নিয়ে জুটি ভাঙেন নাশরা সান্ধু। অন্য ওপেনার সুজি বেটসও (‌২৯ বলে ২৮)‌ নাশরার শিকার। সোফিয়ে ডিভাইন করেন ১৯,  ব্রুক হ্যালিডে করেন ২২। ‌১৮ রানে ৩ উইকেট নেন নাশরা সান্ধু।


জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১১ রান। স্কোরবোর্ডে ২৮ রান ওঠার ফাঁকে ৫ উইকেট হারায় পাকিস্তান। ৯.৫ ওভারে ৫২ রানে পড়ে ষষ্ঠ উইকেট। সেখান থেকে ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। অধিনায়ক ফতিমা সানা করেন সর্বোচ্চ ২১ রান। মুনিবা আলি করেন ১৫। বাকিরা কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ১৪ রানে ৩ উইকেট নেন অ্যামেলিয়া কের।

এই জয়ের ফলে নিউজিল্যান্ডের ৪ ম্যাচে পয়েন্ট ৬। গ্রুপে দ্বিতীয়। ৮ পয়েন্ট নিয়ে আগেই সেমিফাইনালের টিকিট পেয়েছিল অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। মহিলাদের শেষ তিনটি টি২০ বিশ্বকাপেই সেমিফাইনালে উঠেছিল ভারত। ৮ বছর পর আবার সেমিফাইনালে উঠতে ব্যর্থ। ২০১২, ২০১৪ ও ২০১৬ সালের পর এই প্রথম গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হল ভারতীয় দলকে।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora