ট্রেন্ডিং

India’s semifinal hopes in the T20 World Cup

জিম্বাবোয়ে ম্যাচ ভারতের কাছে মরণবাঁচনের লড়াই, শুধু জিতলেই হবে না, সূর্যকুমারদের বাড়াতে হবে নেট রানরেটও

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের ফলে ভারতের সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাকি দুটি ম্যাচে ভারতকে জিততেই হবে। এই পরিস্থিতি কাল মরণবাঁচন ম্যাচে মাঠে নামছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে ভারতকে শুধু জিতলেই হবে না, নেট রানরেটও অনেকটা বাড়িয়ে রাখতে হবে। কারণ, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট অনেকটাই ভাল।

সেমিফাইনালে যাবে ভারত?‌ দারুণ চাপে সূর্যকুমাররা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬
Share on:

সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের ফলে ভারতের সেমিফাইনালের রাস্তা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাকি দুটি ম্যাচে ভারতকে জিততেই হবে। এই পরিস্থিতি কাল মরণবাঁচন ম্যাচে মাঠে নামছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে গেলে ভারতকে শুধু জিতলেই হবে না, নেট রানরেটও অনেকটা বাড়িয়ে রাখতে হবে। কারণ, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট অনেকটাই ভাল। 

জিম্বাবেয়োর বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতকে ভাবাচ্ছে ব্যাটারদের ব্যর্থতা। ওপেনিং জুটিতে বড় রান আসছে না। গ্রুপ লিগ থেকে অভিষেক শর্মা প্রতিটা ম্যাচেই ব্যর্থ। আগের ম্যাচে ঈশান কিষাণও রান পাননি। তিলক ভার্মা, সূর্যকুমার যাদবদেরও সেই একই অবস্থা। ফলে ভারতীয় ব্যাটিং মুখ থুবড়ে পড়েছিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে একই অবস্থার পুনরাবৃত্তি হলে কালই বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে যাবে ভারতের। 

ভারতের সবথেকে বড় মাথা ব্যাথা ওপেনার অভিষেক শর্মার ফর্ম। প্রথম ৩ ম্যাচে শূন্য করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২ বলে ১৫। আজ জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁরে প্রথম একাদশের বাইরে রাখার চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। তবে সেটা রিঙ্কু সিংয়ের ওপর। বাবার অসুস্থতার জন্য হঠাৎ বাড়ি ফিরে যেতে হয়েছিল রিঙ্কু সিংকে। যদি তিনি খেলতে না পারেন, সেক্ষেত্রে অভিষেক শর্মা প্রথম একাদশে থেকে যাবেন। আর যদি রিঙ্কু ফিরে দলের সঙ্গে যোগ দেন, তাহলে অভিষেককে প্রথম একাদশের বাইরে থাকতে হবে। তাঁর জায়গায় সঞ্জু স্যামসনকে খেলানে হবে।  

ভারতের সেমিফাইনালের পথ খুবই কঠিন হয়ে পড়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের শোচনীয় পরাজয়ের ফলে টিম ইন্ডিয়ার নেট রান রেট -৩.‌৮০০–এ নেমে এসেছে। গ্রুপ ১-এ জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে। সেমিফাইনালে উঠতে হলে এই দুটি ম্যাচই জিততে হবে। পাশাপাশি নেট রানরেটও উল্লেখযোগ্যভাবে উন্নত করতে হবে। কারণ সমান পয়েন্ট হয়ে গেলে নেট রানরেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

দেখে নেওয়া যাক নেট রানরেট বাড়াতে ভারতকে কত ওভারে কত রানের লক্ষ্য তাড়া করতে হবে

●‌ জিম্বাবুয়ে যদি মাত্র ৯০ রান করে, তাহলে ভারতকে ৯ ওভারের মধ্যে এই লক্ষ্যে পৌঁছতে হবে। তাহলে নেট রানরেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।


●‌ কিন্তু যদি লক্ষ্য ১৫০ রানে পৌঁছায়, তাহলে টিম ইন্ডিয়াকে ১১ ওভারের মধ্যেই জিততে হবে। এটাও বেশ কঠিন হবে। কিন্তু যদি টপ অর্ডার যদি বিস্ফোরক শুরু করে, তাহলে সম্ভব। এই পরিস্থিতিতেও, ভারতীয় দলের নেট রান রেট নেতিবাচক থেকে ইতিবাচক দিকে যাবে।

●‌ যদি জিম্বাবোয়ে ১৮০ থেকে ২০০ রানের মধ্যে রান করে, তাহলে ভারতকে ১২ থেকে ১৫ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। এতে নেট রানরেট উন্নত হবে। তবে ইতিবাচক ফলাফল অর্জনের জন্য আরও  অনেক কাজ করতে হবে। অতএব, লক্ষ্য যত বড় হবে, প্রয়োজনীয় রান রেট তত বেশি হবে।

ভারত প্রথমে ব্যাট করলে কী হবে?‌

ভারত যদি প্রথমে ব্যাট করে, তাহলে নেট রান রেট নেতিবাচক (-) থেকে ইতিবাচক (+) এ আনা একটু কঠিন হবে। প্রথমে ব্যাট করে ভারতকে ২২০ বা ২৫০+ রান করতে হবে। এরপর প্রতিপক্ষকে ১০০–১২০ বা তার কম রানের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। যদি তারা প্রতিপক্ষ দলকে অল আউট করে, তাহলে তারা আরও বেশি ওভারে লাভবান হবে, কারণ অলআউট নেট রান রেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। টিম ইন্ডিয়া নিজেই প্রথম ম্যাচে অল আউট হয়েছিল, যে কারণে তাদের নেট রান রেট এত খারাপ হয়েছে।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora