ট্রেন্ডিং

India vs New Zealand 3rd Test

‌‌আবার ব্যর্থ রোহিত–কোহলি, শেষ বেলায় বিপর্যয়, নিউজিল্যান্ডকে কম রানে বেঁধেও চাপে ভারত

মুম্বই টেস্টে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলেন না রোহিত শর্মারা। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৮৬ রানে হারিয়ে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ভারত।

নিউজিল্যান্ডকে কম রানে গুটিয়ে দেওয়ার সুবিধা ধরে রাখতে পারল না ভারত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ০১, ২০২৪
Share on:

চাপে থাকার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু দিনের শেষবেলায় ৩ উইকেট হারিয়ে চাপটা নিজেদের ঘাড়েই টেনে নিয়ে এল ভারত। মুম্বই টেস্টে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলেন না রোহিত শর্মারা। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৮৬ রানে হারিয়ে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে ভারত।

প্রথম দুটি টেস্ট হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারত। মুম্বইয়ে তৃতীয় টেস্ট ভারতের কাছে মান বাঁচানোর। প্রথম দিনেই যা পরিস্থিতি, মান–সম্মান একেবারেই যেন ধুলোয় মিশে না যায়। ওয়াংখেড়েতে যেভাবে প্রথম দিন থেকে বল ঘুরল, ভাগ্যিস এই টেস্টে মিচেল স্যান্টনার নেই। থাকলে কিউয়িদের কাছে হোয়াইটওয়াশ এড়ানো কঠিন হয়ে যেত ভারতের কাছে। তবে প্রথম দিনেই ভারতীয় ব্যাটিংয়ের যা হাল, তাতেও ব্যবধান ৩–০ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

ওয়াংখেড়েতে চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। এটা ভেবেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফর্মে থাকা ডেভন কনওয়েকে (‌৪)‌ চতুর্থ ওভারেই তুলে নিয়ে কিউয়িদের প্রথম ধাক্কা দেন আকাশদীপ। টম লাথাম ও উইল ইয়ং পরিস্থিতি সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। ১৬ তম ওভারে জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। জুলে নেন লাথামকে (‌২৮)‌। রাচিন রবীন্দ্রও (৫)‌ দ্রুত ফেরেন।


আরও পড়ুনঃ এএফসি চ্যালেঞ্জ লিগে দুরন্ত পারফরমেন্স, নেজমে এসসি–কে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে ইস্টবেঙ্গল


আরও পড়ুনঃ অবিচারের জবাব দিয়ে তুলে নিলেন ৬ উইকেট, মুকেশের হাত ধরে দুরন্ত প্রত্যাবর্তন ভারতীয় ‘‌এ’ দলের


এরপর উইল ইয়ং ও ড্যারিল মিচেল জুটি বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল নিউজিল্যান্ডকে। ইয়ংকে (৭১)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। তিনিই কিউয়িদের ইনিংসে ধস নামান। ১৫৯/‌৩ থেকে ২৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যন্ডের ইনিংস। ১২৯ বলে ৮২ রান করেন ড্যারিল মিচেল। দুরন্ত বোলিং করে ৬৫ রানে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ৮১ রানে ৪ উইকেট ওয়াশিংটন সুন্দরের।

ব্যাট করউতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলের ২৫ রানের মাথায় আউট হন অধিনায়ক রোহিত শর্মা (১৮)‌। আউট হওয়ার আগে একবার জীবন পেয়েছিলেন রোহিত। সুযোগ কাজে লাগাতে পারলেন না। ম্যাট হেনরির বলে লাথামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। এরপর যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল পার্টনারশিপ তৈরি চেষ্টা করছিলেন। দিনের শেষ বেলায় ছন্দপতন ভারতের। ৫২ বলে ৩০ রান করে আজাজ প্যাটেলের বলে আউট হন যশস্বী। নৈশপ্রহরী হিসেবে নামানো হয় সিরাজকে। প্রথম বলেই সিরাজ (‌০)‌ আউট হলেন। বাধ্য হয়ে নামেন কোহলি। কিন্তু মাত্র ৪ রান করে ম্যাট হেনরির দুরন্ত থ্রো–তে রান আউট হয়ে দলকে চাপে ফেলে দেন। দিনের শেষে শুভমান গিল ৩১ রানে এবং ঋষভ পন্থ ১ রানে অপরাজিত রয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora