ট্রেন্ডিং

India vs Australia 1st Test

‌যশস্বী–লোকেশের ব্যাটে কোণঠাসা অস্ট্রেলিয়া, দ্বিতীয় দিনেই চালকের আসনে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে যশপ্রীত বুমরার দল। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে ২১৮ রানে। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন। দুরন্ত ব্যাটিং করে ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল।

দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ান বোলারদের শাসন করলেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২৪
Share on:

প্রথম ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়াল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে দ্বিতীয় দিনেই চালকের আসনে যশপ্রীত বুমরার দল। দুই ইনিংস মিলিয়ে এগিয়ে ২১৮ রানে। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন। দুরন্ত ব্যাটিং করে ভারতকে চালকের আসনে বসিয়ে দিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল।

প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গেলেও পার্থের বাউন্স এবং গতি সম্পন্ন উইকেটকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলল ভারত। ভারতের ১৫০ রানের গণ্ডিও টপকাতে পারে নি অস্ট্রেলিয়া দল। । প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৬৭। অ্যালেক্স ক্যারে ১৯ রানে ও মিচেল স্টার্ক ৬ রানে ক্রিজে ছিলেন।  দ্বিতীয় দিনের শুরুতেই ২ রান যোগ করে আউট হন ক্যারে (‌২১)‌। তাংকে ফিরিয়ে ৫ উইকেটের কোটা পূরণ করেন বুমরা। নায়ান লায়নকে (‌৫)‌ ফেরান হর্ষিত রানা। ৭৯ রানে ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া।


এরপর লড়াই করেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। এই জুটি অস্ট্রেলিয়াকে ১০০ রানের গণ্ডি পার করে দেয়। জুটিতে ওঠে ২৫। এটাই অস্ট্রেলিয়ার ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। শেষ পর্যন্ত হর্ষিতের বলে স্টার্ক ২৬ রান করে আউট হন। ১০৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে বুমরা ১৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। সিরাজ ১৩ ওভারে ২০ রানে ২ উইকেট নিয়েছেন. হর্ষিত রানা ৪৮ রানে ৩ উইকেট পেয়েছেন।

৪৬ রানে প্রথম ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ে সম্পূর্ণ ভিন্ন ছবি। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল দাপটের সঙ্গে ব্যাটিং করতে থাকেন। এই জুটির ওপর কোনও প্রভাবই ফেলতে পারেননি অসি বোলাররা। দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ১৭২ রান তুলেছে। যশস্বী জয়সওয়াল ৯০ ও লোকেশ রাহুল ৬২ রান করে ক্রিজে রয়েছেন। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora