দিনভর বৃষ্টি, বেঙ্গালুরুতে ভারত–নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনে খেলা হল না একবলও
বৃষ্টির জন্য বেঙ্গালুরুতে ভারত–নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা ভেস্তে গেল। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এমনকি মাঠের কভার পর্যন্ত সরানো যায়নি।
বৃষ্টিতে উইকেটের কভারই সরানো গেল না বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪
Share on:
মঙ্গলবার থেকে আশঙ্কাটা ছিলই। আর সেটাই শেষ পর্যন্ত সত্যি হয়ে দাঁড়াল। বৃষ্টির জন্য বেঙ্গালুরুতে ভারত–নিউজিল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা ভেস্তে গেল। সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এমনকি মাঠের কভার পর্যন্ত সরানো যায়নি।
বৃষ্টির জন্য ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারেনি দুই দল। বুধবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। তবুও ম্যাচ শুরু হওয়ার আশায় বৃষ্টি মাথায় করেই নির্ধারিত সময়ে স্টেডিয়ামে হাজির ছিল দুই দল। হাজির হয়েছিলেন বেশকিছু দর্শকও। মধ্যাহ্নভোজের বিরতির পর কিছুক্ষণের জন্য বৃষ্টি থামে। আম্পায়াররা দফায় দফায় মাঠ পরিদর্শন করেন। যদিও মাঠের কভার সরানো যায়নি। দুপুরের পর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত চা বিরতির পর দুই আম্পায়ার প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।
প্রথম দিনের খেলা পরিত্যক্ত হলেও বলে ছিলেন না রোহিত শর্মারা। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ইন্ডোরে ব্যাটিং অনুশীলন সেরে নেন। এখন দেখার টেস্টের বাকি চারদিন খেলা হয় কিনা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটের জন্য ভারতের কাছে নিউজিল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজের পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও ভারত আড়াই দিনেই জয় তুলে নিয়েছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের কাজ অবশ্য ততটা সহজ হবে না।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.