চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না ভারত, আইসিসি–র কাছে হাইব্রিড মডেলের প্রস্তাব
২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসি–র কাছে হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
রোহিত ও বাবর
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১১, ২০২৪
Share on:
এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি? তেমন পরিস্থিতিই তৈরি হয়েছে। আইসিসি–কে ভারত জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তানে যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি–র কাছে অনুরোধ জানাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ম্যাচগুলি দুবাই কিংবা শ্রীলঙ্কায় করার। তবে দুবাইয়ের ওপরই বেশি জোর দিয়েছে ভারত।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ২০০৮ সাল থেকে রাজনৈতিক কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে তিক্ত সম্পর্ক। ২০১২ সালের ডিসেম্বরের পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। তবে আইসিসি–র প্রতিযোগিতায় ভারতে খেলেছে। গতবছর এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ছিল পাকিস্তানের। এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল। ভারত সব ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে প্রস্তাব দিয়েছিল একটা শহরে সব ম্যাচ খেলার। ভারতের ম্যাচের জন্য লাহোরকে বেছে নেওয়া হয়েছিল। প্রাথমিক সূচিও তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই সূচি আইসিসি–র কাছে জমাও দিয়েছে। লাহোরকে বেছে দেওয়া হলেও ভারতীয় বোর্ড পাকিস্তান সফর নিয়ে বিন্দুমাত্র আগ্রহী আগ্রহী নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র সংবাদসংস্থা এএনআই–কে জানিয়েছে, ‘২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসি–কে অনুরোধ জানাবে ভারতের ম্যাচগুলি দুবাই কিংব শ্রীলঙ্কায় আয়োজন করতে।’ গত মে মাসে ভারতীয় বোর্ডের সহ–সভাপতি রাজীব শুক্লা বলেছিলেন যে, সরকার অনুমতি দিলেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দল পাঠানো হবে। তিনি বলেন, ‘পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার ব্যাপারে ভারত সরকার আমাদের যা করতে বলবে, আমরা তাই করব। সরকার অনুমতি দিলেই দল পাঠাব। সরকারারে সিদ্ধান্তই চূড়ান্ত।’ গত বছর এশিয়া কাপের সময়ও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল।
ভারতের চাপে গত বছর এশিয়া কাপের আয়োজন করার ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড হাইব্রিড কৌশল অবলম্বন করতে বাধ্য হয়েছিল। যেখানে ভারত–পাকিস্তানসহ ভারতের সব ম্যাচ শ্রীলঙ্কায় হয়েছিল। গতবছর পাকিস্তানও একদিনের বিশ্বকাপের সময় হাইব্রিড পদ্ধতির ইঙ্গিত দিয়েছিল। যদিও তা হয়নি। এবার দেখার আইসিসি ভারতের চাপের কাছে নতিস্বীকার করে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অনুমতি দেয় কিনা। তবে সম্ভাবনা প্রবল।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.