নিরাপত্তার কারণে ফিরে যেতে চাইছেন বিদেশি ক্রিকেটাররা, মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে আইপিএল
ভারত–পাকিস্তান যুদ্ধের প্রভাব এবার ক্রিকেট মাঠেও। যুদ্ধের পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে আইপিএলকে। নিরাপত্তার কারণে বিদেশি ক্রিকেটাররা আর ভারতে থাকতে চাইছেন না। বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গেলে মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।
মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: মে ০৯, ২০২৫
Share on:
ভারত–পাকিস্তান যুদ্ধের প্রভাব এবার ক্রিকেট মাঠেও। যুদ্ধের পরিস্থিতি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে আইপিএলকে। নিরাপত্তার কারণে বিদেশি ক্রিকেটাররা আর ভারতে থাকতে চাইছেন না। বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গেলে মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে ধনী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এই ব্যাপারে বৃহস্পতিবার রাতেই জরুরি বৈঠকে বসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। তবে সরকারিভাবে এই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ চলাকালীন জম্মুতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় পাকিস্তান। ১০.১ ওভার খেলার পরে ম্যাচ বাতিল করা হয়। এর এখন পুরো লিগ বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার উদ্বেগের জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকারের নির্দেশের অপেক্ষায় রয়েছে।
ধরমশালায় ম্যাচ স্থগিত হওয়ার পর জরুরি বৈঠকে বসেন ভারতীয় বোর্ডের শীর্ষ কর্তারা। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বৃহস্পতিবার রাতেই জানান, ‘শুক্রবার লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি এখনও পর্যন্ত বাতিল করা হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করছে।’
সূত্রের খবর, যুদ্ধের আবহে বিদেশি ক্রিকেটাররা আর ভারতে থাকতে চাইছেন না। যত তাড়াতাড়ি সম্ভব তাঁরা দেশে ফিরে যেতে চান। সংশ্লিষ্ট ক্রিকেটারদের দেশের সরকারও তাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারাও চায় ক্রিকেটাররা দ্রুত ভারত থেকে দেশে ফিরে যান। যদি বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে যান, তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আইপিএল স্থগিত করা ছাড়া আর কোনও বিকল্প রাস্তা থাকবে না।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.