এবছরও কি বোলিং সমস্যায় ভুগতে হবে কলকাতা নাইট রাইডার্সকে? প্রথম দুটি ম্যাচে তেমনই ইঙ্গিত। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০০–র বেশি রান রক্ষা করতে পারেননি সুনীল নারাইনরা। দ্বিতীয় ম্যাচেও সেই বোলারদের ব্যর্থতার ইতিহাস। ঘরের মাঠে এসেও বোলারদের সেই দৈন্যদশা। ইডেনে নাইট বোলারদের তুলোধোনা করে ২০০–র বেশি রান সানরাইজার্স হায়দরাবাদের। নির্ধারিত ২০ ওভারে তুলল ২২৬/৮।
ইডেনে অভিষেক ঝড়।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ০২, ২০২৬
Share on:
এবছরও কি বোলিং সমস্যায় ভুগতে হবে কলকাতা নাইট রাইডার্সকে? প্রথম দুটি ম্যাচে তেমনই ইঙ্গিত। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ২০০–র বেশি রান রক্ষা করতে পারেননি সুনীল নারাইনরা। দ্বিতীয় ম্যাচেও সেই বোলারদের ব্যর্থতার ইতিহাস। ঘরের মাঠে এসেও বোলারদের সেই দৈন্যদশা। ইডেনে নাইট বোলারদের তুলোধোনা করে ২০০–র বেশি রান সানরাইজার্স হায়দরাবাদের। নির্ধারিত ২০ ওভারে তুলল ২২৬/৮।
সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং শক্তি নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। ট্রেভিস হেড, অভিষেক শর্মার মতো দুই বিধ্বংসী ওপেনার। মিডল অর্ডারে রয়েছেন ঈশান কিষাণ, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মারা। সেই দলের বিরুদ্ধে ভাল বোলিং লাইন না হলে মুশকিল। হাড়ে হাড়ে টের পেলেন সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী, বৈভব আরোরারা। টি২০ বিশ্বকাপ থেকেই বরুণ চক্রবর্তীর ‘মিস্ট্রি’ ধরা পড়ে গেছে। তিনি আর ‘রহস্যজনক বোলার’ নেই। সুনীল নারাইনের স্পিনও আর তেমন কাজ করছে না। হর্ষিত রানার অভাব মেটাতে পারছেন না বৈভব, কার্তিকরা। ক্যামেরুন গ্রিনও বোলিং করছেন না। ফলে নাইটদের বোলিংয়ের দৈন্যদশা ফুঠে উঠছে।
এদিন নাইট বোলারদের ওপর প্রথম থেকেই তাণ্ডব শুরু করেছিলেন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। ৫.৩ ওভারে তুলে ফেলেছিলেন ৮২। মাত্র ২১ বলে ৪৬ রান করে আউট হন হেড। ঈশান ক্রিজে নেমে ঝড় তুললেও মাত্র ১৪ রান করে আউট হন। একই ওভারে অভিষেক শর্মাকেও (২১ বলে ৪৮) তুলে নেন ব্লেসিং মুজারাবানি। পরের ওভারে অনিকেত ভার্মাকে (১) ফেরান অনুকূল রায়। ১১১/১ থেকে হঠাৎ ১১৮/৪ হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। দ্রুত সেরা তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায়। এরপর দলকে টেনে তোলেন হেনরিখ ক্লাসেন ও নীতিশ কুমার রেড্ডি।
ক্লাসেন ও নীতিশের জুটিতে ওঠে ৮২। নীতিশকে (২৪ বলে ৩৯) তুলে নিয়ে জুটি ভাঙেন বৈভব আরোরা। একই ওভারে সলিল আরোরাকেও (০) ফেরান বৈভব। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৬ রান তোলে হায়দরাবাদ। ৩৫ বলে ৫২ রান করেন হেনরিখ ক্লাসেন। ব্লেসিং মুজারাবানি ৪১ রানে ৪ উইকেট পান। ৪৭ রানে ২ উইকেট নেন বৈভব আরোরা। কার্তিক ও অনুকূল রায় ১টি করে উইকেট নেন। দলের দুই সেরা স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী উইকেটহীন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.