দুই অধিনায়কের করমর্দন নিয়ে আবার বিতর্ক, ঈশান কিশানের ব্যাটে ঝড়, পাকিস্তানের বিরুদ্ধে ভারত তুলল ১৭৫/৭
টি২০ বিশ্বকাপেও ভারত–পাকিস্তান ম্যাচে বিতর্ক অব্যাহত। অনেক টালবাহনার পর দুই দেশ মুখোমুখি হল বটে, কিন্তু টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে করমর্দন হল না। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও পাকিস্তানি অধিনায়ক সলমান আগার সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন। তবে ঈশান কিষাণের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও বড় রান করতে ব্যর্থ ভারত। মিডল অর্ডারের ব্যর্থতায় ২০০ হল না। নির্ধারিত ২০ ওভারে ভারত তুলল ১৭৫/৭।
ব্যাটে ঝড় তুললেন ঈশান কিষাণ।
ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬
Share on:
টি২০ বিশ্বকাপেও ভারত–পাকিস্তান ম্যাচে বিতর্ক অব্যাহত। অনেক টালবাহনার পর দুই দেশ মুখোমুখি হল বটে, কিন্তু টসের সময় দুই দলের অধিনায়কের মধ্যে করমর্দন হল না। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবারও পাকিস্তানি অধিনায়ক সলমান আগার সঙ্গে করমর্দন এড়িয়ে গেলেন। তবে ঈশান কিষাণের বিধ্বংসী ইনিংস সত্ত্বেও বড় রান করতে ব্যর্থ ভারত। মিডল অর্ডারের ব্যর্থতায় ২০০ হল না। নির্ধারিত ২০ ওভারে ভারত তুলল ১৭৫/৭।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। প্রথম ওভারেই স্পিন আক্রমণ দিয়ে মাস্টারস্ট্রোক পাক অধিনায়ক সলমান আগার। নিজের হাতেই বল তুলে নিয়েছিলেন। চাপ তৈরি করে চতুর্থ বলেই তুলে নিয়েছিলেন অভিষেক শর্মাকে (০)। তবে পরের ওভারেই আক্রমণাত্মক হয়ে ওঠেন ঈশান কিষাণ। শাহিন আফ্রিদির ওভারে নেন ১৫। ঝড় তুলে প্রাথমিক চাপ কাটিয়ে দেন ঈশান। পাওয়ার প্লে–র ৬ ওভারে ভারত তোলে ৫২/১।
নবম ওভারের চতুর্থ বলে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেন সাইম আয়ুব। তাঁর বল ব্যাকফুটে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন ঈশান কিষাণ। ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি আউট হন। ঈশানের ইনিংসে রয়েছে ১০টি ৪ ও ৩টি ৬। তিনি যখন আউট হন ভারতের রান ছিল ৮.৪ ওভারে ৮৮/২। ঈশান যতক্ষণ ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল ভারত অনায়াসে ২০০ রানের গন্ডি পার করে ফেলবে। কিন্তু তিনি আউট হওয়ার পরপরই ভারতের রান তোলার গতি কমে যায়। তিলক ভার্মা ও সূর্যকুমার যাদব পাকিস্তান স্পিনারদের বিরুদ্ধে সেভাবে আক্রমণাত্মক হয়ে উঠতে পারেননি।
১৫তম ওভারে ভারতে চাপে ফেলে দেন সাইম আয়ুব। পরপর ২ বলে তুলে নেন তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়াকে। ২৪ বলে ২৫ রান করে এলবিডব্লু হন তিলক। ক্রিজে এসেই সাইমের অফসাইডের বাইরের বল তুলে মারতে গিয়ে বাবর আজমের হাতে ক্যাচ দেন হার্দিক (০)। পরপর ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সূর্যকুমার ও শিবম দুবে চাপ কাটিয়ে ভারতে এগিয়ে নিয়ে যান। ২৯ বলে ৩২ রান করে আউট হন সূর্য। ১৭ বলে ২৭ করেন শিবম দুবে। ৪ বলে ১১ রান করে অপরাজিত থেকেন রিঙ্কু সিং। পাকিস্তানের হয়ে দুরন্ত বোলিং করে ২৫ রানে ৩ উইকেট নেন।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.