ট্রেন্ডিং

IND vs NZ 2nd T20 2026

ঈশান কিশাণের রেকর্ড, সূর্যর ব্যাটে ঝড়, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে উড়িয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাটাররা যেরকম দাপট দেখাচ্ছেন, ভারতীয় ক্রিকরেটপ্রেমীরা দেশকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন। প্রথম ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচে তাণ্ডব চালালেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। এই দুই ব্যাটারের দাপটে নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি২০ ম্যাচে ৭ উইকেটে উড়িয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

ভারতের জয়ের দুই কারিগর ঈশান ও সূর্য।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬
Share on:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাটাররা যেরকম দাপট দেখাচ্ছেন, ভারতীয় ক্রিকরেটপ্রেমীরা দেশকে নিয়ে স্বপ্ন দেখতেই পারেন। প্রথম ম্যাচে ব্যাটে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচে তাণ্ডব চালালেন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। এই দুই ব্যাটারের দাপটে নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি২০ ম্যাচে ৭ উইকেটে উড়িয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। 

রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেছিল নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়েছিল। পাওয়ার প্লে–তে ডেভন কনওয়ে (‌৯ বলে ১৯)‌ এবং টিম সেইফার্ট (‌১৩ বলে ২৪)‌ আক্রমণাত্মক ব্যাটিং করেন। এরপর রাচিন রবীন্দ্র ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। মিডল অর্ডারে গ্নেন ফিলিপস (‌১৩ বলে ১৯)‌, ড্যারিল মিচেল (‌১১ বল ১৮)‌, মার্ক চ্যাপম্যানরা (‌১৩ বলে ১০)‌ দলতে তেমন নির্ভরতা দিতে পারেননি। এরপর এরপর অধিনায়ক মিচেল স্যান্টনারের ২৭ বলে অপরাজিত ৪৭ রান নিউজিল্যান্ডকে নির্ধারিত ২০ ওভারে ২০৮/‌৬ রানে পৌঁছে দেয়। 


লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ইনিংসের পঞ্চম বলেই সঞ্জু স্যামসনের (‌৫ বলে ৬)‌ উইকেট হারায়। পরের ওভারের প্রথম বলেই আউট হন অভিষেক শর্মা (‌০)‌। মাত্র ৬ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর ঝড় তোলেন ঈশান কিষাণ। রীতিমতো তাণ্ডব চালিয়ে ২১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ভেঙে দেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে করা অভিষেক শর্মার দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত ৩২ বলে ৭৬ রান করে আউট হন ঈশান। মারেন ১১টি চার এবং ৪টি ছক্কা। ঈশান ও সূর্যকুমারের জুটিতে ওঠে ১২২ রান।

ঈশানের পাশাপাশি অধিনায়ক সূর্যকুমারও তাণ্ডবলীলা চালান। মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার এবং ৪টি ছক্কা। শিবম দুবে ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বিশ্বের প্রথম দল হিসেবে ১৬ ওভারেরও কম সময়ে ২০০–র বেশি রান তাড়া করল করে জিতল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora