ট্রেন্ডিং

India World cup Winning Team

‌মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানের ব্যবস্থা, বিপত্তি কাটিয়ে কাল ভোরে দেশে ফিরছে বিশ্বজয়ী ভারত

ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের জন্য গত তিনদিন ধরে ব্রিজটাউনে আটকে ভারতীয় দল। শান্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পরিবেশ। অবশেষে বাধা কাটিয়ে দেশে ফিরছে বিশ্বজয়ী দল। বিশেষ বিমানে বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পৌঁছনোর কথা রোহিত শর্মাদের।

বিশ্বকাপ জয়ী ভারতীয় দল

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ০৩, ২০২৪
Share on:

স্বপ্নের নায়কদের নিয়ে বিশ্বজয়ের টাটকা উচ্ছ্বাসে মেতে উঠতে পারেনি দেশবাসী। ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের জন্য গত তিনদিন ধরে ব্রিজটাউনে আটকে ভারতীয় দল। শান্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পরিবেশ। অবশেষে বাধা কাটিয়ে দেশে ফিরছে বিশ্বজয়ী দল। বিশেষ বিমানে বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পৌঁছনোর কথা রোহিত শর্মাদের।

প্রথমে ঠিক ছিল বার্বাডোজ থেকে নিউ ইয়র্ক হয়ে দুবাই পৌঁছবে ভারতীয় দল। সেখান থেকে থেকে দেশে ফিরবে। কিন্তু সামুদ্রিক ঘূর্ণিঝড় হ্যারিকেন বেরিলির দাপটে বার্বাডোজ বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। গত দুদিন ধরে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ ছিল। ফলে ব্রিজটাউনে আটকে পড়েন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, তাঁদের পরিবার এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তাসহ প্রায় ৭০ জন।


ভারতীয় সময় বুধবার সকালে বার্বাডোজ বিমানবন্দর আবার চালু হয়েছে। তবে ভারতীয় দলকে বার্বাডোজ ছাড়ার জন্য আরও অপেক্ষা করতে হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড সবাইকে একসঙ্গে দেশে ফেরাতে বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই বিমানের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষ চার্টার্ড বিমান আস ভোর ৩টেয় বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু বিমানটি প্রায় চার ঘন্টা পরে দেরিতে পৌঁছেছে। 

ব্রিজটাউন থেকে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ভারতীয় দলকে নিয়ে বিমানটি রওনা হবে। বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৭.‌৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছনোর কথা ছিল। কিন্তু বিলম্বের কারণে বৃহস্পতিবার ভোর ৫ টার মধ্যে দিল্লিতে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। দিল্লিতে পৌঁছনোর পর ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে মিলিত হবেন। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। তবে তবে সেই অনুষ্ঠানের সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora