২০২৪ সালে অবিশ্বাস্য রেকর্ড, আইসিসি–র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন যশপ্রীত বুমরা
কয়েকদিন আগেই আইসিসি–র বিচারে টি২০ ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন অর্শদীপ সিং। আরও একটা পালক যোগ হল ভারতের মুকুটে। টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতিও ছিনিয়ে নিয়েছেন যশপ্রীত বুমরা।
দুরন্ত পারফরমেন্সের পুরস্কার পেলেন যশপ্রীত বুমরা।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২৫
Share on:
কয়েকদিন আগেই আইসিসি–র বিচারে টি২০ ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন অর্শদীপ সিং। আরও একটা পালক যোগ হল ভারতের মুকুটে। টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতিও ছিনিয়ে নিয়েছেন ভারতেরই আর এক জোরে বোলার। আইসিসি–র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যশপ্রীত বুমরা। ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে তিনি এই স্বীকৃতি পেলেন।
এই স্বীকৃতিটা তাঁরই প্রাপ্য ছিল। ২০২৪ সালে মাত্র ১৪.৯২ গড়ে ৭১ উইকেট তুলে নিয়েছেন বুমরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে একবছরে তাঁর চেয়ে কম বোলিং গড়ে ৭০ উইকেট তুলে নেওয়ার নজির আর কোনও বোলারের নেই। চলটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সেরা পারপরমেন্স করেছেন। পিঠের চোট থেকে সেরা ওঠার পর ২০২৩ সালের আগস্ট থেকেই দুর্দান্ত ছন্দে। গতবছর ১৩ টেস্টে ৭১ উইকেট তুলে নিয়েছেন। বোলারদের মধ্যে তাঁর পরেই রয়েছেন দুইয়ে থাকা গাস অ্যাটকিনসন। তাঁর ঝুলিতে ৫২ উইকেট।
২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট ভারতের জয়ে বড় অবদান রেখেছিলেন বুমরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়েও দারুণ ভুমিকা ছিল। ওই সিরিজে তুলে নিয়েছিলেন ১৯ উইকেট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার–গাভাসকার ট্রফিতে তুলে নেন ৩২ উইকেট। সিরিজের সেরার পুরস্কারও পেয়েছিলেন। বিশ্বের প্রথম বোলার হিসেবে ২০–এর কম গড়ে ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলস্টোনও স্পর্শ করেন বুমরা।
একদিনের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার গতবছর ১৪টি একদিনের ম্যাচে করেছেন ৪১৭ রান। গড় ৫২.১২। ২০.৪৭ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। ১২টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। ৪টিতে অপরাজিত ছিলেন। সেঞ্চুরি করেছেন ১টি, হাফসেঞ্চুরি ৩টি। জীবনের সেরা ১৪৯ রানের ইনিংসও গতবছরই খেলেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে। মহিলাদের একদিনের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। গতবছর স্বপ্নের ফর্মে ছিলেন স্মৃতি। ১৩ ম্যাচে করেন ৭৪৭ রান। ৪টি সেঞ্চুরি। এক ক্যালেন্ডার ইয়ারে ৪টি সেঞ্চুরি আর কোনও ক্রিকেটারের নেই।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.