ট্রেন্ডিং

Bangladesh vs Sri Lanka Series 2025

দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৭৮ রানে হার বাংলাদেশের, সিরিজ জিতল শ্রীলঙ্কা

দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পন। দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়। আর এই ব্যাটিং বিপর্যয়ই ইনিংস পরাজয়ের সামনে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেনদের পরাজয় ইনিংস ও ৭৮ রানে। ২ টেস্টের সিরিজ ১–০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা।

আবার ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৫
Share on:

বাংলাদেশ ক্রিকেট দলের ধারাবাহিকতার যে বড়ই অভাব আবার প্রমাণিত। শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ ব্যাটিং করে সমর্থকদের মনে আশা জাগিয়েছিল। দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পন। দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়। আর এই ব্যাটিং বিপর্যয়ই ইনিংস পরাজয়ের সামনে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় টেস্টে নাজমুল হোসেনদের পরাজয় ইনিংস ও ৭৮ রানে। ২ টেস্টের সিরিজ ১–০ ব্যবধানে জিতে নিল শ্রীলঙ্কা।

আগের দিনের ২ উইকেটে ২৯০ রান হাতে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। সেঞ্চুরি করে অপরাজিত থাকা ব্যাটার পাথুম নিসাঙ্কা ইনিংস বড় করতে পারেননি। ১৫৮ রান করে তাইজুল ইসলামের বলে তিনি আউট হন। ধনঞ্জয় ডি সিলভাও (‌৭)‌ দ্রুত ফেরেন। এরপর কামিন্দু মেন্ডিস (‌৪১ বলে ৩৩)‌, কুশল মেন্ডিসরা (‌৮৭ বলে ৮৪)‌ দ্রুত রান তোলার দিকে নজর দেন। শেষ পর্যন্ত ১১৬.‌৫ ওভারে ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ১৩১ রানে ৫ উইকেট নেন। এই নিয়ে টেস্টে ১৭ বার ৫ উইকেট পেলেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। ৮৭ রানে ৩ উইকেট নেন নঈম হাসান।

২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩১ রানের মাথাতেই পরপর দুটি উইকেট হারায় বাংলাদেশ। পরপর ২ ওভারে ফিরে যান দুই ওপেনার এনামুল হক (‌১৯)‌ ও সাদমান ইসলাম (‌১২)‌। মোমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেভাবে ধরে খেলছিলেন, মনে হচ্ছিল বিপর্যয় কাটিয়ে উঠবে বাংলাদেশ। ১৯ তম ওভারে মোমিনুলকে (‌১৫)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন ধনঞ্জয় ডি সিলভা। এরপর নাজমুল হোসেনকেও (‌১৯)‌ ফেরান। উইকেটে জমে যাওয়া মুশফিকুর রহিমকে (‌২৫)‌ তুলে নিয়ে বাংলাদেশকে কোনঠাসা করে দেন প্রভাত জয়সূর্য। দিনের শেষ বেলায় মেহেদি হাসান মিরাজকে (‌১১)‌ ফেরান থারিন্ডু রত্নায়েকে। লিটন দাস ১৩ রানে ‌অপরাজিত ছিলেন। 


চতুর্থ দিনে শুরুতেই ধাক্কা। মাত্র ৪ বল খেলেই আউট লিটন দাস। আগের দিনের সঙ্গে মাত্র ১ রান যোগ করেন। ৪০ তম ওভারে প্রভাত জয়সূর্যর বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের গ্লাভসে জমা পড়ে। লিটন আউট হওয়ার এক ওভার পরেই ফেরেন নঈম (‌৫)‌। এরপর আর বাংলাদেশ ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। ১৩৩ রানে গুটিয়ে যায়। ৫৬ রানে ৫ উইকেট নেন প্রভাত জয়সূর্য। ধনঞ্জয় ডিসিলভা ও থারিন্ডু রত্নায়েকে ২টি করে উইকেট নেন। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora