ট্রেন্ডিং

IND Women vs SL Women, 1st T20

দুরন্ত জেমাইমার অপরাজিত ৬৯, শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু ভারতের

গত মাসেই মহিলাদের একদিনের বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবাল লক্ষ্য সামনের বছর টি২০ বিশ্বকাপ। এবছর থেকেই ‘‌মিশন টি২০ বিশ্বকাপ’‌–এ নেমে পড়েছেন হরমনপ্রীত কাউররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু। শুরুট দারুণ হল ভারতীয় মহিলা দলের। সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ৮ উইকেটে। একদিনের বিশ্বকাপের ধারবাহিকতা ধরে রাখলেন জেমাইমা রডরিগেজ।

ব্যাট হাতে আবার ঝড় তুললেন জেমাইমা রডরিগেজ।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫
Share on:

গত মাসেই মহিলাদের একদিনের বিশ্বকাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এবাল লক্ষ্য সামনের বছর টি২০ বিশ্বকাপ। এবছর থেকেই ‘‌মিশন টি২০ বিশ্বকাপ’‌–এ নেমে পড়েছেন হরমনপ্রীত কাউররা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ দিয়ে প্রস্তুতি শুরু। শুরুট দারুণ হল ভারতীয় মহিলা দলের। সিরিজের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ৮ উইকেটে। একদিনের বিশ্বকাপের ধারবাহিকতা ধরে রাখলেন জেমাইমা রডরিগেজ।

বিশ্বাখাপত্তনমে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। অরুন্ধতী রেড্ডি, ক্রান্তি গৌড়, দীপ্তি শর্মা, বৈষ্ণবী শর্মাদের সামনে খুব বেশি আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ পাননি শ্রীলঙ্কার ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার ৬ উইকেটে তোলে ১২১ রান। সর্বোচ্চ রান করেন ভিষ্মি গুনরত্নে (‌৪৩ বলে ৩৯)‌। হর্ষিতা মাধবী ২৩ বলে করেন ২১, হাসিনি পেরেরা ২০। অধিনায়ক চামারি আতাপাট্টু ১২ বল করেন ১৫। ভারতের হয়ে ক্রান্তি গৌড়, দীপ্তি শর্মা ও শ্রী চরণি ১টি করে উইকেট ননে।


জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মার (‌৫ বলে ৯)‌ উইকেট হারায় ভারত। এরপর ভারতকে এগিয়ে নিয়ে যান স্মৃতি মানধানা ও জেমাইমা রডরিগেজ। ৬৭ রানের মাথায় আউট হন মানধানা। ২৫ বলে তিনি করেন ২৫। এরপর ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন জেমাইমা রডরিগেজ ও অধিনায়ক হরমনপ্রীত কাউর। ১৪.‌৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত (‌১২২/‌২)‌। ৪৪ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন জেমাইমা। ১৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন হরমনপ্রীত।  

ম্যাচের সেরা জেমাইমা বলেন, ‘‌বিশ্বকাপ থেকেই ছন্দে রয়েছি। দলকে জেতাতে পেরে ভাল লাগছে। সামনে এবার লক্ষ্য টি২০ বিশ্বকাপ। একদিনের বিশ্বকাপের পর এবার এই ট্রফিটাও জিততে চাই। তাহলে বৃত্ত সম্পূর্ণ হবে।’‌ সিরিজের প্রথম ম্যাচ জিতলেও দলের ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক হরমনপ্রীত কাউর। তিনি বলেন, ‘‌ব্যাটিং–বোলিং ঠিক থাকলেও ফিল্ডিংয়ে আমাদের আরও উন্নতি করতে হবে। এদিনও বেশ কয়েকটা ক্যাচ পড়েছে। জানি না কেন এরকম হচ্ছে। ক্রিকেটারদের আরও সতর্ক থাকতে হবে।’

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora