ট্রেন্ডিং

India vs England, 3rd Test Day 1

রক্ষণাত্মক ক্রিকেট, রুটের অপরাজিত ৯৯ রানের সৌজন্যে লর্ডসে ইংল্যান্ড প্রথম দিন তুলল ২৫১/‌৪

এজবাস্টনের আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। তাই নিস্প্রান উইকেটে খেলার সিদ্ধান্ত। একেবারে ফ্ল্যাট উইকেটেও প্রথম দিন ২৫১ রানের বেশি তুলতে পারল না ইংল্যান্ড। রুটের অপরাজিত ৯৯।

চাপের মুখে দুরন্ত ব্যাটিং জো রুটের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৫
Share on:

এজবাস্টনে হারের পর অনেকেই ভেবেছিলেন লর্ডসে ঘাসের উইকেট বানিয়ে ভারতকে বিপাকে ফেলার চেষ্টা করবে ইংল্যান্ড। সেই ঝুঁকি নেয়নি ইংরেজরা। কারণ, এজবাস্টনে আকাশদীপ, মহম্মদ সিরাজরা যেভাবে ত্রাস সৃষ্টি করেছিল ইংল্যান্ড ব্যাটারদের ওপর, সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে পারেনি। তার ওপর আবার লর্ডসে ফিরছেন যশপ্রীত বুমরা। তাই নিস্প্রান উইকেটে খেলার সিদ্ধান্ত। একেবারে ফ্ল্যাট উইকেটেও প্রথম দিন ২৫১ রানের বেশি তুলতে পারল না ইংল্যান্ড। আসলে এজবাস্টন টেস্টে হারের আতঙ্ক এখনও তাড়া করে বেরাচ্ছে ইংল্যান্ডকে।

লর্ডসে তৃতীয় টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। এবার আর চতুর্থ ইনিংসে ব্যাট করার চাপ নিতে চায়নি ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। শুরুতে আঘাত হানার জন্য ভারত তাকিয়েছিল দলে ফেরা যশপ্রীত বুমরা ও আকাশদীপের দিকে। কিন্তু প্রথম ১৩ ওভারে বুমরা, আকাশদীপ, সিরাজ, কেউই ভারতকে সাফল্য এনে দিতে পারেননি। দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নীতীশ কুমার রেড্ডি। ১৪ তম ওভারের তৃতীয় বলে তুলে নেন বেন ডাকেটকে (‌৪০ বলে ২৩)‌। শেষ বলে ফেরান জ্যাক ক্রলিকে (‌৪৩ বলে ১৮)‌। 


একই ওভারে ২ উইকেট তুলে নেওয়ার পর মনে হয়েছিল ইংল্যান্ডের ওপর জাঁকিয়ে বসবেন ভারতীয় জোরে বোলাররা। কিন্তু নিস্প্রান উইকেট থেকে কোনও সাহায্য না পাওয়ায় বুমরা, আকাশদীপরা নিস্প্রভ হয়ে পড়েন। সেই সুযোগে জাঁকিয়ে বসেন ইংল্যান্ডের দুই ব্যাটার অলি পোপ ও জো রুট। আগের দুটি টেস্টে সেভাবে রান না পাওয়ায় রুটের ওপর চাপ বাড়ছিল। এদিন পোপের সঙ্গে জুটি বেঁধে দলকে দারুণভাবে এগিয়ে নিয়ে যান পোপ। দুজনের ১০৯ রানের জুটি ইংল্যান্ডকে চাপ থেকে বার করে নিয়ে আসে। 

১৫৩ রানের মাথায় পোপকে (‌১০৪ বলে ৪৪)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন রবীন্দ্র জাদেজা। পোপ ফিরে যাওয়ার পর জো রুটকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি হ্যারি ব্রুক (‌২০ বলে ১১)‌। বুমরার বলে তিনি বোল্ড হন। এরপর অসমাপ্ত পঞ্চম উইকেটে দলকে এগিয়ে নিয়ে যান জো রুট ও অধিনায়ক বেন স্টোকস। দিনের শেষে ইংল্যান্ড ৪ উইকেটে তুলেছে ২৫১। সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দুরে ক্রিজে রয়েছেন জো রুট (‌১৯১ বলে ৯৯)‌। অন্যদিকে, ১০২ বলে ৩৯ রান করে অপরাজিত রয়েছেন বেন স্টোকস। সাম্প্রতিককালে এত রক্ষণাত্মক ক্রিকেট খেলতে ইংল্যান্ডে দেখা যায়নি। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora