ট্রেন্ডিং

Pakistan vs England 2nd Test

‌অভিষেক টেস্টে সেঞ্চুরি করে বাবর আজমের ওপর চাপ বাড়ালেন কামরান গুলাম

অভিষেক টেস্টে সেঞ্চুরি করে‌ নির্বাচকদের আস্থার মর্যাদা দিলেন পাকিস্তানের কামরান গুলাম। পাকিস্তানের ১৩তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন এই তরুণ ব্যাটার। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ভদ্রস্থ জায়গায় পাকিস্তান।

অভিষেক টেস্টে সেঞ্চুরি করে‌ বাবর আজমের ফেরার রাস্তাটা কি কঠিন করে দিলেন কামরান গুলাম?

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০২৪
Share on:

বাবর আজমের ফেরার রাস্তাটা কি কঠিন করে দিলেন কামরান গুলাম? অভিষেক টেস্টে সেঞ্চুরি করে‌ নির্বাচকদের আস্থার মর্যাদা দিলেন পাকিস্তানের এই তরুণ ব্যাটার। পাকিস্তানের ১৩তম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার কীর্তি গড়লেন কামরান গুলাম। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ভদ্রস্থ জায়গায় পাকিস্তান। প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৫৯। 

মুলতানের স্পিনিং ট্র‌্যাকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ষষ্ঠ ওভারেই স্পিন আক্রমণে নিয়ে আসেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বাঁহাতি স্পিনার জ্যাক লিচের হাত ধরেই আসে প্রথম সাফল্য। অস্টম ওভারে আব্দুল্লাহ শফিককে (‌৭)‌ তুলে নেন লিচ। এক ওভার পরেই ফেরান শান মাসুদকে (‌৩)‌। ১৯ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

এই কঠিন সময়ে দৃঢ় মানসিকতার পরিচয় দেন বাবর আজমের পরিবর্তে সুযোগ পাওয়া কামরান গুলাম। সাইম আয়ুবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। কামরান গুলামের খেলা দেখে একবারও মনে হয়নি জীবনের প্রথম টেস্ট খেলতে নেমেছেন। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করেন। দলকে প্রাথমিক বিপর্যয়ের হাত থেকে টেনে তোলেন। চা–পানের বিরতির ঠিক আগের মুহূর্তে সাইম ও কামরানের জুটি ভাঙে। ৭৭ রান করে ম্যাথু পটসের বলে আউট হন সাইম আয়ুব। সৌদ শাকিলও (‌৪)‌ দ্রুত আউট হন। তিনি ব্রাইডন কার্সের তিনি ফিরে যান।


আরও পড়ুনঃ আইপিএলে থাকলেও সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে ব্রাত্য ইমপ্যাক্ট প্লেয়ার


আরও পড়ুনঃ মহিলাদের টি২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ড


সাইম ও শাকিল পরপর ফিরে গেলেও মনসংযোগে ব্যাঘাত ঘটেনি কামরান গুলামের। ৭৪ তম ওভারো জো রুটকে বাউন্ডারি হাঁকিয়ে অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নেন কামরান গুলাম। দিনের শেষবেলায় বশির আমেদের বলে বোল্ড হন কামরান। ১১৮ রান করে তিনি আউট হন। দিনের শেষে পাকিস্তান তুলেছে ২৫৯/‌৫। ক্রিজে রয়েছেন মহম্মদ রিজওয়ান (‌৩৭)‌ ও আগা সলমান (‌৫)‌। 


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora