ট্রেন্ডিং

India's tours of England 2025

‌ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অপরাজিত ১৮৬, কোহলির জায়গা নেওয়ার জন্য তৈরি করুণ নায়ার

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলির জায়গায় ৪ নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। নির্বাচকরা দলে ফিরিয়েছেন করুণ নায়ারকে। কোহলির ৪ নম্বর জায়গা নেওয়ার জন্য তিনি যে তৈরি, বুঝিয়ে দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ভারতীয় ‘‌এ’‌ দলের হয়ে ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ৩ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ১৮৬ রানে।

দুরন্ত ব্যাটিং। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরির পর করুণ নায়ার।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০২৫
Share on:

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলির জায়গায় ৪ নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। নির্বাচকরা দলে ফিরিয়েছেন করুণ নায়ারকে। কোহলির ৪ নম্বর জায়গা নেওয়ার জন্য তিনি যে তৈরি, বুঝিয়ে দিলেন এই মিডল অর্ডার ব্যাটার। ভারতীয় ‘‌এ’‌ দলের হয়ে ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে ৩ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ১৮৬ রানে। রান পেয়েছেন সরফরাজ খান, ধ্রুব জুরেলও। 

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টে টস হেরে ব্যাট করতে নামে ভারতীয় ‘‌এ’‌ দল। ওপেনিং জুটিতে খুব বড় রান তুলতে পারেনি ভারত। ১৭ বলে মাত্র ৪ রান করে আউট হন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না বাংলার এই ওপেনার। এবারও ব্যর্থ। আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল ৫৫ বলে ২৪ রান করে আউট হন।


৫৫ রানে দুই ওপেনার ফিরে যাওয়ার পর ভারতীয় ইনিংসের হাল ধরেন করুণ নায়ার ও সরফরাজ খান। দুজনের জুটিতে ওঠে ১৮০ রান। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন সরফরাজ। ৯২ রান করে তিনি আউট হন। সরফরাজ আউট হওয়ার পর ধ্রুব জুরেলের সঙ্গে ভারতকে এগিয়ে নিয়ে যান করুণ। দিনের শেষে ৯০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০৯ রান তুলেছে ভারতীয় ‘‌এ’‌ দল। ২৪৬ বলে ১৮৬ রানের দুরন্ত ইনিংস খেলে ক্রিজে রয়েছেন নায়ার। ১০৪ বলে ৮২ রান করে অপরাজিত রয়েছেন ধ্রুব জুরেল। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora