ট্রেন্ডিং

KKR Head Coach

নাইট রাইডার্সের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগ চন্দ্রকান্ত পণ্ডিতের, সরছেন বোলিং কোচ ভরত অরুণও

‌কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন চন্দ্রকান্ত পণ্ডিত। মঙ্গলবার হেড কোচের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। পদত্যাগ করায় নাইট রাইডার্সের সঙ্গে ৩ বছরের সম্পর্ক ছিন্ন হল চন্দ্রকান্ত পণ্ডিতের।

নাইট রাইডার্সের সঙ্গে ৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন চন্দ্রকান্ত পণ্ডিত।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৫
Share on:

কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন চন্দ্রকান্ত পণ্ডিত। মঙ্গলবার হেড কোচের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। পদত্যাগ করায় নাইট রাইডার্সের সঙ্গে ৩ বছরের সম্পর্ক ছিন্ন হল চন্দ্রকান্ত পণ্ডিতের। এবছর অন্য জায়গায় নতুন চ্যালেঞ্জ নিতে চান বলে নাইট রাইডার্সের দায়িত্ব ছাড়লেন।

মঙ্গলবার সরকারিভাবে এক বিবৃতিতে নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‌চন্দ্রকান্ত পণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে আর কাজ চালিয়ে যাবেন না। চান্দু স্যারকে ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমরা শুভেচ্ছা জানাই।’ 

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত সফল ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। মধ্যপ্রদেশের মতো মাঝারি মানের দলকেও রনজি চ্যাম্পিয়ন করেছিলেন। তাঁর সেই সাফল্যের কথা মাথায় রেখে ২০২২ সালের আগস্টে চন্দ্রকান্ত পণ্ডিতকে হেড কোচ হিসেবে নিযুক্ত করে নাইট রাইডার্স। এরপর দীর্ঘদিনের খরা কাটিয়ে ২০২৪ সালে নাইট রাইডার্সকে তৃতীয় বারের জন্য আইপিএলে চ্যাম্পিয়ন করেন চন্দ্রকান্ত পণ্ডিত। 


তবে এই বছর ব্যর্থ নাইট রাইডার্স। লিগ টেবিলে অষ্টম স্থানে শেষ করে। অজিঙ্কা রাহানের নেতৃত্বে ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে জয়লাভ করে নাইট রাইডার্স। মেন্টর গৌতম গম্ভীর গতবছর দায়িত্ব ছেড়েছিলেন। এবার হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত। ২০২৬ মরশুমের আগে নাইট রাইডার্সকে নতুন হেড কোচের সন্ধান করতে হবে। 

বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। তিনিও ২০২২ সাল থেকে নাইটদের বোলিং কোচের দায়িত্বে রয়েছেন। সূত্রের খবর, চেন্নাই সুপার কিংসের বোলিং কোচের দায়িত্ব নিতে চলেছেন ভরত অরুণ। নাইট রাইডার্সের সহকারী কোচ অভিষেক নায়ার মহিলা প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সে হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora