দুরন্ত সেঞ্চুরি মার্করামের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের দোড়গোড়ায় দক্ষিণ আফ্রিকা
ফেবারিটের তকমা নিয়ে আইসিসি–র প্রতিযোগিতায় খেলতে নামলেও বারবার ব্যর্থতা। এবার কি সেই ব্যর্থতা ঘোঁচাতে পারবে দক্ষিণ আফ্রিকা? সামনে সুবর্ণ সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের মুখে প্রোটিয়ারা। মার্করামের দুরন্ত সেঞ্চুরি ও অধিনায়ক তেম্বা বাভুমার দায়িত্বশীল ব্যাটিং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চালকের আসনে বসিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
তৃতীয় ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করলেন মার্করাম।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: জুন ১৪, ২০২৫
Share on:
ফেবারিটের তকমা নিয়ে আইসিসি–র প্রতিযোগিতায় খেলতে নামলেও বারবার ব্যর্থতা। এবার কি সেই ব্যর্থতা ঘোঁচাতে পারবে দক্ষিণ আফ্রিকা? সামনে সুবর্ণ সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের মুখে প্রোটিয়ারা। তবু দক্ষিণ আফ্রিকা তো। না আঁচালে বিশ্বাস নেই। এইডেন মার্করামের দুরন্ত সেঞ্চুরি ও অধিনায়ক তেম্বা বাভুমার দায়িত্বশীল ব্যাটিং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে চালকের আসনে বসিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
লর্ডসে ফাইনালে প্রথম দুদিন দাপট দেখিয়েছিলেন বোলাররা। আর তৃতীয় দিন ম্যাচের রাশ তুলে নিলেন ব্যাটাররা। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া তুলেছিল ৮ উইকেটে ১৪৪। ক্রিজে ছিলেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন। তৃতীয় দিনের শুরুতেই লায়নকে (১৩ বলে ২) তুলে নেন কাগিসো রাবাডা। অস্ট্রেলিয়ার রান তখন ১৪৮। এরপর শেষ উইকেটের জুটিতে হ্যাজেলউডকে নিয়ে লড়াই শুরু করেন স্টার্ক। এই জুটিও অস্ট্রেলিয়াকে ২০০ রানের গণ্ডি পার করে দেয়। দুজনের জুটিতে ওঠে ৫৯ রান। ৫৩ বলে ১৭ রান করে আউট হন হ্যাজেলউড। ১৩৬ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন মিচেল স্টার্ক। ৫৯ রানে ৪ উইকেট নেন রাবাডা। ৩৮ রানে ৩ উইকেট লুঙ্গি এনগিডির।
জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। রায়ান রিকেলটনকে (৮ বলে ৬) তুলে নেন মিচেল স্টার্ক। মার্করামের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উইয়ান মুল্ডার (৫০ বলে ২৭)। তাঁকেও তুলে নেন স্টার্ক। ৭০ রানে ২ উইকেট হারানোর পর লড়াই শুরু করেন এইডেন মার্করাম ও অধিনায়ক তেম্বা বাভুমা। এই দুই প্রোটিয়া ব্যাটারকে কঠিন চ্যালেঞ্জের মুখে খেলতে পারেননি কামিন্সরা। ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেন মার্করাম ও বাভুমা। পায়ের পেশিতে চান ধরলেও ক্রিজ ছেড়ে যাননি প্রোটিয়া অধিনায়ক। মার্করাম ও বাভুমার জুটিতে তোলা ১৪৩ রানই জয়ের দিকে এগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ২ উইকেট হারিয়ে তুলেছে ২১৩। জয়ের জন্য আর মাত্র ৬৯ রান প্রয়োজন। ১০২ রান করে ক্রিজে রয়েছেন মার্করাম। অন্যদিকে, তেম্বা বাভুমা ক্রিজে রয়েছেন ৬৫ রান করে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.