যুব এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। যুব বিশ্বকাপে তার মধুর প্রতিশোধ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। একই সঙ্গে যুব বিশ্বকাপের আসর থেকে পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে গেল। সেমিফাইনালে ভারতের সামনে আফগানিস্তান।
পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেটারদের উচ্ছ্বাস।
কঙ্কনা ভট্টাচার্য
শেষ আপডেট: ফেব্রুয়ারি ০২, ২০২৬
Share on:
যুব এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। যুব বিশ্বকাপে তার মধুর প্রতিশোধ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। একই সঙ্গে যুব বিশ্বকাপের আসর থেকে পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে গেল। সেমিফাইনালে ভারতের সামনে আফগানিস্তান। স্পিনারদের দাপটেই সহজ জয় এল ভারতের। ৩টি করে উইকেট নেন দুই স্পিনার আয়ুশ মাত্রে ও খিলান প্যাটেল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুর দিকে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। ওপেনিং জুটিতে ৪৭ রান ওঠার পর হঠাৎই ধস। ৪৭ রানের মাথাতেই পরপর তিনটি উইকেট হারায় ভারত। বৈভব সূর্যবংশী ২২ বলে ৩০ রান করে। অধিনায়ক আয়ুশ মাত্রে (০) ব্যর্থ। বেদান্ত ত্রিবেদীর ৯৮ বলে ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস ভারতকে এগিয়ে নিয়ে যায়। শেষদিকে অলরাউন্ডার কনিষ্ক চৌহান এবং খিলান প্যাটেলের দ্রুত ৫০ রানের জুটিই ভারতকে ২৫২ রানে পৌঁছে দেয়। কনিষ্ক (২৯ বলে ৩৫) এবং খিলান (১৫ বলে অপরাজিত ২১) মাত্র ৫.১ ওভারে ৫০ রান যোগ করেন।
সেমিফাইনালে যেতে গেলে পাকিস্তানকে ৩৩.৩ ওভারের মধ্যে ম্যাচ জিততে হত। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি। ৪৬.২ ওভারে ১৯৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। হামজা জহুর (৪২) এবং অধিনায়ক উসমান খান (৬৬) এর চূড়ান্ত প্রচেষ্টা সত্ত্বেও পাকিস্তান ম্যাচ জিততে ব্যর্থ হয়। ভারতের দুই স্পিনার আয়ুশ মাত্রে (৩/২১) এবং খিলান প্যাটেল (৩/৩৫) দুর্দান্ত বোলিং করেন। ম্যাচের সেরা নির্বাচিত হন কণিষ্ক চৌহান। ব্যাটের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখেন কনিষ্ট। ১০ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন। ম্যাচের টার্নিং পয়েন্টে ছিল ভারতের মাঝের ওভারের বোলিং। স্পিনারদের দাপটে পাকিস্তান ব্যাটাররা রান তুলতে না পেরে চাপের মুখে পড়ে উইকেট উপহার দেন।
সুপার সিক্সের গ্রুপ ২–তে ভারত ও ইংল্যান্ডের পয়েন্ট ৮। কিন্তু নেট রানরেটে এগিয়ে থেকে গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল বারত। ভারতের নেট রানরেট ২.৫৮৫। অন্যদিকে, ইংল্যান্ডের নেট রানরেট ১.৭৫৭। সেমিফাইনালে ভারত গ্রুপ ১–এর রানার্স আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে, ইংল্যান্ড খেলবে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.