ট্রেন্ডিং

Dhoni returns as Chennai Captain

‌আইপিএল থেকে ছিটকে গেলেন ঋতুরাজ, আবার চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন ধোনি

২ বছর পর আবার নেতৃত্বের আর্মব্যান্ড হাতে মাঠে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। চলতি আইপিএলের বাকি ম্যাচগুলিতে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে বৃহস্পতিবারই ধোনির নেতৃত্বে ফেরার কথা ঘোষণা করা হয়েছে।

আবার চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৫
Share on:

২ বছর পর আবার নেতৃত্বের আর্মব্যান্ড হাতে মাঠে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। চলতি আইপিএলের বাকি ম্যাচগুলিতে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে বৃহস্পতিবারই ধোনির নেতৃত্বে ফেরার কথা ঘোষণা করা হয়েছে। চোটের জন্য ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যাওয়ায় ধোনির সামনে আবার চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে।

কনুইয়ের হাড়ে চিড় ধরায় আইপিএল থেকে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের জোরে বোলার তুষার দেশপান্ডের বলে কনুইয়ে চোট পান ঋতুরাজ। চোট নিয়েই বাকি দুটি ম্যাচে অবশ্য মাঠে নামেন চেন্নাই অধিনায়ক। চোটের জায়গা স্ক্যান করে ঋতুরাজের হাড়ে চিড় ধরা পড়েছে। ফলে বাকি আইপিএলে তিনি আর খেলতে পারবেন না। 

কলকাতা নাইট রাইডার্স ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, ‘গুয়াহাটিতে ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ে চোট পেয়েছিল। আমাদের হাতে এক্স-রে রিপোর্ট ছিল। কিন্তু সেটা দেখে সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এমআরআই রিপোর্ট পেয়েছি। রিপোর্টে কনুইয়ে চিড় ধরা পড়েছে।’


আরও পড়ুনঃ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, পুরুষ ও মহিলাদের বিভাগে অংশ নেবে ৬টি করে দল


ঋতুরাজের ছিটকে যাওয়াটা চেন্নাই সুপার কিংসের কাছে বড় ধাক্কা। এবছর চেন্নাইয়ের ব্যাটিংয়ের অন্যতম সেরা ভরসা ছিলেন ঋতুরাজ। আগের তিন মরশুমে চেন্নাইয়ের শীর্ষ রান সংগ্রাহক ছিলেন। এই মরশুমে ৫ ম্যাচের মধ্যে দুটিতে হাফ সেঞ্চুরি করেছেন। গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চোট পাওয়া ম্যাচেও করেছিলেন ৬৩। তবে পরের দুটি ম্যাচে রান পাননি। 

২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করনে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হন ধোনি। ২০২২ সালে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। চেন্নাইয়ের নেতৃত্ব তুলে দেওয়া হয় রবীন্দ্র জাদেজার হাতে। জাদেজার নেতৃত্বে একের পর এক ম্যাচ হারতে থাকলে ৮ ম্যাচ পরে আবার ধোনিকে নেতৃত্বে ফেরানো হয়। ২০২৩ সালের ফাইনাল পর্যন্ত চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন ধোনি। ২০২৪ সালে ধোনির পরিবর্তে ঋতুরাজকে অধিনায়ক করা হয়। আইপিএলে চেন্নাইয়ের খেলা ২৬৮ ম্যাচের মধ্যে ২৩৫টিতেই নেতৃত্ব দিয়েছেন ধোনি। তাঁর নেতৃত্বে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora