ট্রেন্ডিং

IPL 2025

বুমরার প্রত্যাবর্তন ম্যাচেও হার মুম্বই ইন্ডিয়ান্সের, টানটান উত্তেজনার ম্যাচে ১২ রানে জয় বেঙ্গালুরুর

দীর্ঘদিন পর আবার মাঠে যশপ্রীত বুমরা। চোট সারিয়ে এক ম্যাচ পর প্রথম একাদশে রোহিত শর্মা। বড় রান তাড়া করে তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত লড়াই। টানটান উত্তেজনার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে আবার জয়ের রাস্তায় ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

প্রত্যাবর্তন ম্যাচে উইকেটহীন জশপ্রীত বুমরা।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ০৮, ২০২৫
Share on:

দীর্ঘদিন পর আবার মাঠে যশপ্রীত বুমরা। চোট সারিয়ে এক ম্যাচ পর প্রথম একাদশে রোহিত শর্মা। বড় রান তাড়া করে তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত লড়াই। সবকিছু ম্লান হয়ে গেল ক্রুনাল পাণ্ডিয়ার বোলিংয়ের কাছে। দাদা–ভাইয়ের লড়াই একসময় জমে উঠেছিল। শেষপর্যন্ত ক্রুনালেরই বাজিমাত। টানটান উত্তেজনার ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে আবার জয়ের রাস্তায় ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ঘরের মাঠে টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা বেঙ্গালুরুর। ফিল সল্টের (‌২ বলে ৪)‌ স্টাম্প ছিটকে দেন ট্রেন্ট বোল্ট। শুরুতে উইকেট হারালেও আগ্রাসী ক্রিকেট থেকে সরে আসেননি বিরাট কোহলি ও তিন নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কল। দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করে মুম্বই বোলারদের ছন্দ নষ্ট করে দেন। এদিন তৃতীয় ওভারের শেষ বলে ট্রেন্ট বোল্টকে চার মেরে টি২০ ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলস্টোনে পৌঁছন কোহলি। 

চতুর্থ ওভারে যশপ্রীত বুমরাকে আক্রমণে নিয়ে আসেন হার্দিক পাণ্ডিয়া। বুমরার দ্বিতীয় বলেই ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকান কোহলি। ২৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রান করে হার্দিকের বলে আউট হন। কোহলি আউট হওয়ার আগেই দেবদত্ত পাড়িক্কলকে (‌২২ বলে ৩৭)‌ তুলে নেন ভিগনেশ পুথুর। লিয়াম লিভিংস্টোনকে (‌২ বলে ০)‌ ফেরান হার্দিক। শেষদিকে ঝড় তুলে বেঙ্গালুরুকে ২২১/‌৫ রানে পৌঁছে দেন রজত পতিদার (‌৩২ বলে ৬৪) ও জিতেশ শর্মা (‌১৯ বলে ৪০)‌। হার্দিক পাণ্ডিয়া ‌৪৫ রানে ও ট্রেন্ট বোল্ট ৫৭ রানে ২টি করে উইকেট নেন। প্রত্যাবর্তন ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে কোনও উইকেট পাননি বুমরা।


জয়ের জন্য ২২২ রানের লক্ষ্য যথেষ্ট কঠিন ছিল মুম্বইয়ের কাছে। আরও কঠিন হয়ে যায় শুরুতেই রোহিত শর্মা রায়ান রিকেলটনরা ফিরে যাওয়ায়। চোট সারিয়ে দলে ফেরা রোহিত (‌৯ বলে ১৭) দ্বিতীয় ওভারেই যশ দয়ালের বলে বোল্ড হন। ১ ওভার পরেই রায়ান রিকেলটনকে ((‌১০ বলে ১৭) ফেরান জশ হ্যাজেলউড। উইল জ্যাকস (‌১৮ বলে ২২)‌ ও সূর্যকুমার যাদব (‌২৬ বলে ২৮) দলকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ১ ওভারের ব্যবধানে দুজনই আউট হওয়ায় চাপে পড়ে যায় মুম্বই।

এরপর চাপ কাটিয়ে তিলক ভার্মা ও হার্দিক পাণ্ডিয়া দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মোক্ষম সময়ে তিলক ভার্মাকে (‌২৯ বলে ৫৯)‌ তুলে নিয়ে মু্ম্বইয়ে ইনিংসে বড় আঘাত হানেন ভুবনেশ্বর কুমার। এরপরই হার্দিককে তুলে নেন হ্যাজেলউড। এই দুটো আউটই ম্যাচ থেকে ছিটকে দেয় মুম্বইকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তোলে মুম্বই। ইনিংসের শেষ ওভারে ৩ উইকেট নেন ক্রুনাল পাণ্ডিয়া। ৪৫ রানে ৪ উইকেট পান তিনি। ম্যাচের সেরা রজত পতিদার।

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora