ট্রেন্ডিং

Irani Cup 2024

‌অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া ঈশ্বরণের, শেষ বেলায় ইরানি কাপ জমিয়ে দিলেন সারাংশ জৈন

জমে উঠেছে মুম্বই ও অবশিষ্ট ভারতীয় একাদশের ইরানি কাপের ম্যাচ। ম্যাচ জমিয়ে দেওয়ার দুই নায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সারাংশ জৈন। দুরন্ত ব্যাটিং করে অবশিষ্ট ভারতীয় একাদশকে যেমন লড়াইয়ে রেখেছিলেন অভিমন্যু, তেমনই বল হাতে মুম্বইকে দ্বিতীয় ইনিংসে ভাঙলেন অফস্পিনার সারাংশ জৈন।

দ্বিশতরান থেকে ৯ রান দূরে থামলেন অভিমন্যু।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ০৪, ২০২৪
Share on:

জমে উঠেছে মুম্বই ও অবশিষ্ট ভারতীয় একাদশের ইরানি কাপের ম্যাচ। ম্যাচ জমিয়ে দেওয়ার দুই নায়ক অভিমন্যু ঈশ্বরণ ও সারাংশ জৈন। দুরন্ত ব্যাটিং করে অবশিষ্ট ভারতীয় একাদশকে যেমন লড়াইয়ে রেখেছিলেন অভিমন্যু, তেমনই বল হাতে মুম্বইকে দ্বিতীয় ইনিংসে ভাঙলেন অফস্পিনার সারাংশ জৈন। তবে ধ্রুব জুরেলের কথাও বলতে হবে। দারুণ ব্যাটিং করেছেন অবশিষ্ট ভারতীয় একাদশের এই উইকেটকিপার ব্যাটার।

মুম্বইয়ের ৫৩৭ রানের জবাবে তৃতীয় দিনের শেষে অবশিষ্ট ভারতীয় একাদশের রান ছিল ২৮৯/‌৪। অভিমন্যু ঈশ্বরণ ১৫১ ও ধ্রুব জুরেল ৩০ রানে ক্রিজে ছিলেন। ১০১ তম ওভারের প্রথম বলে দলীয় ৩৯৩ রানের মাথায় এদিন আউট হন ধ্রুব জুরেল। ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১২১ বলে ৯৩ রান করেন জুরেল। দ্বিশতরান থেকে ৯ রান দূরে থামলেন অভিমন্যু। ১০২.১ ওভারে মাথায় ১৬টি ৪ ও ১টি ছক্কার সাহায্যে ১৯১ রান করে আউট হন তিনি। নিজের পরপর দুই ওভারে জুরেল ও অভিমন্যুকে ফেরান শামস মুলানি। 


আরও পড়ুনঃ ২ গোলে এগিয়ে গিয়েও ইউরোপা লিগে পোর্তোর বিরুদ্ধে হার বাঁচাল ম্যান ইউ, রোমাঞ্চকর ম্যাচ ৩–৩


অভিমন্যু যখন আউট হন, অবশিষ্ট ভারতীয় একাদশের রান তখন ৩৯৬। এরপর বেশিক্ষণ স্থায়ী হয়নি অবশিষ্ট ভারতীয় একাদশের ইনিংস। ১১০ ওভারে ৪১৬ রানেই গুটিয়ে যায়। মানব সুতার (‌৬)‌, যশ দয়াল (‌৬) ‌এবং প্রসিদ্ধ কৃষ্ণ (‌০)‌ ও মুকেশ কুমার (‌০)‌ দ্রুত সাজঘরে ফেরেন। সারাংশ জৈন ৯ রানে অপরাজিত থাকেন। শামস মুলানি ১২২ রানে ৩ উইকেট দখল করেন। ১০১ রানে ৩ উইকেট নেন তনুশ কোটিয়ানও। মোহিত অবস্তি ২টি এবং মহম্মদ জুনেদ খান ১ উইকেট নেন।  

১২১ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলার দিকে নজর দিয়েছিল মুম্বই। ৭ ওভারেই ৫০ রানে পৌঁছে যায়। ৫২ রানের মাথায় প্রথম উইকেট হারায় মুম্বই। ১৪ রান করে সারাংশ জৈনের বলে স্টাম্পড হন আয়ুশ মাত্রে। হার্দিক তামোরে করেন ৭। এরপরই হঠাৎই ধস নামে মুম্বইয়ের ইনিংসে পরপর ফিরে যান অজিঙ্কা রাহানে (‌৯)‌, শ্রেয়স আয়ার (‌৮)‌, পৃথ্বী শ (‌৭৬)‌ ও শামস মুলানি (‌০)‌। পৃথী ও মুলানিকে ৩ বলের ব্যবধানে ফেরান সারাংশ জৈন। চতুর্থ দিনের শেষে ৪০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান তুলেছে মুম্বই। ক্রিজে রয়েছেন সরফরাজ খান (‌৯)‌ ও তনুশ কোটিয়ান (‌২০)‌। ৬৭ রানে ৪ উইকেট নিয়েছেন সারাংশ জৈন। ৪০ রানে ২ উইকেট মানব সুতারের। দুই ইনিংস মিলিয়ে ২৭৪ রানে এগিয়ে মুম্বই। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora