ট্রেন্ডিং

Bengal Pro T20 league Season 2

পুরুষদের বেঙ্গল প্রো লিগে শেষ চারে হারবার ডায়মন্ড, হাওড়া ওয়ারিয়র্স, কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ কিংস

পুরুষদের বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল হারবার ডায়মন্ড ও হাওড়া ওয়ারিয়র্স। এবার শেষ চারে জায়গা করে নিল কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ কিংসও। মহিলাদের লিগে সেমিফাইনালে উঠেছে স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কুইন্স, কলকাতা টাইগার্স ও হারবার ডায়মন্ড।

মুর্শিদাবাদকে সেমিফাইনালে তুললেন অধিনায়ক সুদীপ ঘরামি।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: জুন ২৭, ২০২৫
Share on:

পুরুষদের বেঙ্গল প্রো টি২০ লিগে প্রথম দল হিসেবে আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল হারবার ডায়মন্ড ও হাওড়া ওয়ারিয়র্স। এবার শেষ চারে জায়গা করে নিল কলকাতা টাইগার্স, মুর্শিদাবাদ কিংসও। মহিলাদের লিগে সেমিফাইনালে উঠেছে স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কুইন্স, কলকাতা টাইগার্স ও হারবার ডায়মন্ড।

বৃহস্পতিবার শিলিগুড়ি স্ট্রাইকার্সের সঙ্গে ম্যাচ ছিল কলকাতা টাইগার্স। বৃষ্টিতে মাঝপথে খেলা ভেস্তে যায়। বৃষ্টির জন্য ম্যাচ দেরিতে শুরু হয়েছিল। ওভার সংখ্যা কমিয়ে ৯ করা হয়। প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা টাইগার্স ৮ ওভারে ৫ উইকেটে ৭৬ রান তোলার পর আবার বৃষ্টি নামে। বৃষ্টি না থামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। দুই দলই ১ পয়েন্ট করে পায়। ৭ ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় কলকাতা টাইগার্স। অন্যদিকে, ৫ পয়েন্টে লিগ পর্ব শেষ করল শিলিগুড়ি স্ট্রাইকার্স।


আরও পড়ুনঃ স্লো ওভাররেট আটকাতে টেস্ট ক্রিকেটেও ‘‌স্টপ ক্লক’‌, একগুচ্ছ নিয়ম পরিবর্তন করল আইসিসি


পুরুষদের অন্য ম্যাচ ছিল রাঢ় টাইগার্স ও মেদিনীপুর উইজার্ডসের মধ্যে। বৃষ্টির জন্য ম্যাচ শুরুই হতে পারেনি। দুই দলই ১ পয়েন্ট করে পায়। ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলই সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে যায়। দিনের দ্বিতীয় ম্যাচে মুর্শিদাবাদ কিংস ৫ রানে হাওড়াকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। ১০ পয়েন্ট পেলে লিগ টেবিলের শীর্ষে থাকে হারবার ডায়মন্ড। ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে কলকাতা টাইগার্স। হাওড়া ওয়ারিয়র্স, মুর্শিদাবাদ কিংস ও মালদা স্ম্যাশার্স ৮ পয়েন্টে শেষ করে। রান রেট ভাল থাকায় হাওড়া তৃতীয় ও মুর্শিদাবাদ চতুর্থ হয়ে শেষ চারে জায়গা করে নেয়।

অন্যদিকে, মহিলাদের লিগে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কুইন্স, কলকাতা টাইগার্স ও হারবার ডায়মন্ড। শুক্রবার প্রথম সেমিফাইনালে কলকাতা টাইগার্সের বিরুদ্ধে মাঠে নামবে মুর্শিদাবাদ কুইন্স। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে স্ম্যাশার্স মালদা ও হারবার ডায়মন্ড। শুক্রবার লিগ পর্বে তিনটি ম্যাচ ছিল। বৃষ্টির জন্য তিনটি ম্যাচই মাঝপথে বন্ধ হয়ে যায়।  

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora