ট্রেন্ডিং

Champions Trophy 2025

‌‌নিউজিল্যান্ডের কাছে হেরে পাকিস্তানকে নিয়ে ডুবল বাংলাদেশও, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় দুই দলেরই

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ভারতের পর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। একই সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ ও পাকিস্তানের।

নিউজল্যান্ডের কাছে হার ৫ উইকেটে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নাজমুল হাসান শান্তদের।

স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫
Share on:

পরপর দুটি ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াই থেকে কার্যত বিদায় হয়ে গিয়েছিল পাকিস্তানের। ক্ষীণ আশা বেঁচে ছিল নিউজিল্যান্ড–বাংলাদেশ ম্যাচের ওপর। পাকিস্তানের শেষ আশা ছিল বাংলাদেশ। বাংলাদেশ জিতলে তিন দলের সামনেই সুযোগ থাকত সেমিফাইনালে যাওয়ার। পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্নে সলিলসমাধি ঘটে গেল সোমবারই। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ভারতের পর গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। একই সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ ও পাকিস্তানের।

রাওয়ালপিন্ডিতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ভাল শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। ওপেনিং জুটিতে ওঠে ৪৫। এরপর ২৪ বলে ২৪ রান করে আউট হন তানজিদ হাসান। বাংলাদেশের মিডল ওভারে ধস নামান মাইকেল ব্রেসওয়েল। ফেরানমেহেদি হাসান মিরাজ (‌১৪ বলে ১৩)‌, তৌহিদ হৃদয় (‌২৪ বলে ৭)‌, মুশফিকুর রহিম (‌৫ বলে ২)‌ ও মাহমুদুল্লাহকে (‌১৪ বলে ৪)। এক স্পেলে টানা ১০ ওভার বোলিং করে ২৬ রানে ৪ উইকেট তুলে নেন ব্রেসওয়েল।


আরও পড়ুনঃ মহিলাদের প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম সুপার ওভার, নাটকীয় ম্যাচে বেঙ্গালুরুকে হারাল ইউপি


একসময় ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর নাজমুলের সঙ্গে রুখে দাঁড়ান জাকের আলি (‌৫৫ বলে ৪৫)‌। ১১০ বলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৭ রান ভদ্রস্থ জায়গায় পোঁছে দেয় বাংলাদেশকে। শেষ দিকে লড়াই করেন জাকের আলি ও রিশাদ হোসেন (‌২৫ বলে ২৬)‌। তাঁদের প্রয়াসেই ২০০ রানের গন্ডি পার করে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬/‌৯ রান তোলে। উইলিয়াম ও’‌রোর্ক ১০ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। ম্যাট হেনরি ৯ ওভারে ৫৭ রান দিয়ে ১ উইকেট নেন।‌

ব্যাট করতে নেমে শুরুতেই উইল ইয়ং (‌০)‌ ও কেন উইলিয়ামসনকে (‌৪ বলে ৫)‌ হারায় নিউজিল্যান্ড। এই দুই কিউয়ি ব্যাটারকে ফিরিয়ে নিজেদের পাশাপাশি প্রতিযোগিতায় পাকিস্তানকেও বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশের দুই জোরে বোলার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ১৫ রানে ২ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে এগিয়ে নিয়ে যান ডেভন কনওয়ে (‌৪৫ বলে ৩০)‌ ও রাচিন রবীন্দ্র। পরে রাচিনকে সঙ্গ দেন টম লাথাম। এই জুটিই ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। পাকিস্তানের বেঁচে থাকার স্বপ্নেরও সলিলসমাধি ঘটায়। ১০৫ বলে ১১২ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। অন্যদিকে ৭৬ বলে ৫৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন টম লাথাম। ৪৬.‌১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে সেমিফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের হারে পাকিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে যায়। নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় আগামী বৃহস্পতিবার গ্রুপ পর্বে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। ‌

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora