ট্রেন্ডিং

T20 World Cup Super 8: NZ vs SL,

‌নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় যুগ্ম–আয়োজক শ্রীলঙ্কার, পাকিস্তানেরও কার্যত বিদায়

বিশ্বকাপে সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে জিততেই হত। কিন্তু লিগ পর্বে দুর্দান্ত খেলা শ্রীলঙ্কা সুপার এইটে চূড়ান্ত ব্যর্থ। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হতে হয়েছিল। এবার নিউজিল্যান্ডের কাছে হার। কিউইদের কাছে ৬১ রানে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা অনেকটাই পরিস্কার করল নিউজিল্যান্ড।

জিতে সেমিফাইনালের পথে নিউজিল্যান্ড, আশা শেষ শ্রীলঙ্কার।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Share on:

বিশ্বকাপে সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে গেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে জিততেই হত। কিন্তু লিগ পর্বে দুর্দান্ত খেলা শ্রীলঙ্কা সুপার এইটে চূড়ান্ত ব্যর্থ। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হতে হয়েছিল। এবার নিউজিল্যান্ডের কাছে হার। কিউইদের কাছে ৬১ রানে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা অনেকটাই পরিস্কার করল নিউজিল্যান্ড।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুর্দান্ত শুরু করেও চতুর্থ ওভারে ফিরে যান ফিন অ্যালেন (‌১৩ বলে ২৩)‌ পরের ওভারেই অন্য ওপেনার টিম সেইফার্টকে (‌৯ বলে ৮)‌ তুলে নেন দুষ্মন্ত চামিরা। এরপর দলকে এগিয়ে নিয়ে যান রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দশম ওভারে ফিলিপসকে (‌১৮ বলে ১৮)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন চামিরা। এক ওভার পরেই আউট হন রাচিন রবীন্দ্র (‌২২ বলে ৩২)‌। ৮৪ রানে পরপর আরও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত মিচেল স্যান্টনার কোল ম্যাককনচি জুটি নিউজিল্যান্ডকে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে পৌঁছে দেয়। ২৬ বলে ৪৭ রান করে আউট হন মিচেল স্যান্টনার। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন কোল। শ্রীলঙ্কার হয়ে মহেশ থিকসানা ও দুষ্মন্ত চামিরা ৩টি করে উইকেট নেন।


চলতি বিশ্বকাপে গ্রুপ লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্কা। কিন্তু সুপার এইটের দুটি ম্যাচেই তিনি ব্যর্থ। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাট হেনরির প্রথম বলেই বোল্ড হন। তৃতীয় ওভারে চরিথ আসালঙ্কাকেও (‌৫)‌ তুলে নেন হেনরি। শুরুতেই পরপর দু’‌উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। রান তোলার গতিও একেবারেই টি২০ সুলভ ছিল না। নবম ওভারে পরপর ২ বলে কুশল মেন্ডিস (‌২২ বলে ১১)‌ এবং পবন রত্নায়েকেকে (‌১৮ বলে ১০)‌ তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন রাচিন রবীন্দ্র। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১০৭। সর্বোচ্চ রান কামিন্দু মেন্ডিসের (‌২৩ বলে ৩১)‌। দুনিত ওয়েল্লালাগে ২৩ বলে করেন ২৯। দুরন্ত বোলিং করে ২৭ রানে ৪ উইকেট তুলে নেন রাচিন রবীন্দ্র। তিনি ম্যাচের সেরা।

পরপর দুটি ম্যাচ জিতে আগেই গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারানোয় তাদের পয়েন্ট দাঁড়াল ৩। পাকিস্তানের ২ ম্যাচে ১ পয়েন্ট। শেষম্যাচ নিউজিল্যান্ড খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে প্রতিযোগিতা থেকে বিদায় নেবে। আর যদি যেতে তাহলে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। নিউজিল্যান্ড যদি হারে তাহলে নেট রান রেটের হিসাব দেখা হবে। নেট রান রেটে পাকিস্তান অনেকটাই পিছিয়ে।  পাকিস্তানের সেমিফাইনালের রাস্তা রীতিমত কঠিন। শ্রীলঙ্কার মতো কার্যত বিদায়ই বলা যায়। 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora