ট্রেন্ডিং

Women's Asia Cup: Record-Breaking Smriti Mandhana

মিতালির রেকর্ড ভাঙলেন, সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও স্মৃতির দখলে, এশিয়া কাপের শেষ চারে ভারত

কোহলি যেমন একের পর রেকর্ড গড়েই চলেছেন, স্মৃতি মানধানাও তাই। এবার একই দিনে রেকর্ডের বন্যা ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকার। দেশের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে ছাড়িয়ে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন স্মৃতি। পাশাপাশি এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও গড়েছেন। ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার মেঘ ল্যানিংয়ের রেকর্ড।

হংকংয়ের বিরুদ্ধে সেঞ্চুরির পর স্মৃতি মানধানা।

ইনসাইড বাংলা ওয়েব ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ০৪, ২০২৬
Share on:

স্মৃতি মানধানাকে বলা হয় মহিলাদের ক্রিকেটের বিরাট কোহলি। এমনকি কোহলির পারফরমেন্সের সঙ্গে তার পারফরমেন্সও তুলনা করা হয়। কোহলি যেমন একের পর রেকর্ড গড়েই চলেছেন, স্মৃতি মানধানাও তাই। এবার একই দিনে রেকর্ডের বন্যা ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকার। দেশের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজকে ছাড়িয়ে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন স্মৃতি। পাশাপাশি এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করে মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ডও গড়েছেন। ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার মেঘ ল্যানিংয়ের রেকর্ড।

মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে স্মৃতি মানধানার রান ১০৮৮০। সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মিতালি রাজের। তিনি করেছিলেন ১০৮৬৮ রান। হংকংয়ের বিরুদ্ধে ১২৪ রান করে মিতালি রাজের রেকর্ড ভেঙে দিয়েছেন স্মৃতি। মিতালি দীর্ঘদিন এই রেকর্ড ধরে রেখেছিলেন। মিতালির পরেই রয়েছেন সুজি বেটস, শার্লট এডওয়ার্ডস এবং স্টেফানি টেলরের মতো কিংবদন্তী ব্যাটাররা। মিতালি রাজের অবসরের পর ভারতীয় মহিলা ক্রিকেটের সবচেয়ে সেরা ব্যাটিং তারকা হিসেবে স্মৃতি মানধানা নিজেকে ক্রমশ অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। স্মৃতি শুধু মিতালির রেকর্ডই ভাঙেননি, বরং মহিলা ক্রিকেটে ভারতীয় ব্যাটিংয়ে নতুন যুগের সূচনাও করেছেন।

হংকংয়ের বিরুদ্ধে সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন স্মৃতি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এখন সেঞ্চুরির সংখ্যা ১৮। ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের রেকর্ড। প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট দুজনেই ১৭টি করে সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ ১৫টি সেঞ্চুরি করে চতুর্থ স্থানে এবং নিউজিল্যান্ডের সুজি বেটস ও ইংল্যান্ডের ট্যামি বউমন্ট ১৪টি করে সেঞ্চুরি করে যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছেন।


মহিলাদের টি২০ ক্রিকেটে ভারতের হয়ে সর্বাধিক ছক্কার রেকর্ডও স্মৃতির দখলে। দুবাইতে এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে স্মৃতি ৭টি ছক্কা মেরেছেন। এর ফলে তিনি মহিলাদের টি২০ ক্রিকেটে দেশের হয়ে সর্বাধিক ছক্কার রেকর্ডও দখল করে নিয়েছেন। ভেঙে দিয়েছেন হরমনপ্রীত কাউরের রেকর্ড। এই ফরম্যাটে মানধানার ছক্কার সংখ্যা ৯৫টি,, যেখানে হরমনপ্রীত কাউর মেরেছেন ৮৯টি ছক্কা।

মানধানার দুরন্ত ব্যাটিংয়ের ওপর ভর করে মহিলাদের এশিয়া কাপে হংকংকে ১৩৭ রানে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৯৩/‌৫ রান তুলেছিল ভারত। স্মৃতি মানধানা ১৪টি চার ও সাতটি ছক্কার সাহায্যে ৬৪ বলে ১২৪ রান করেন। জবাবে, হংকং ১৬.২ ওভারে ৫৬ রানে গুটিয়ে যায়। এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছল। ১৩৭ রানের ব্যবধানে এই জয় ভারতের টি২০ ক্রিকেটে সর্বাধিক রানে জয়। এর আগে ২০১৮ সালে ভারত মালয়েশিয়ার বিপক্ষে ১৪২ রানে জিতেছিল।


আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora