ট্রেন্ডিং

Rohit Sharma

বাবরকে টপকে টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি জয়ের রেকর্ড রোহিতের

টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। হাফ সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শুধু দলকে ফাইনালে তোলাই নয়, এদিন বেশ কয়েকটা রেকর্ড গড়েছেন তিনি। টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি জয়ের রেকর্ডের মালিক এখন রোহিত।

রেকর্ড গড়ার পথে রোহিত শর্মা

স্পোর্টস টাইম নিউজ ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৪
Share on:

গায়ানায় ইংল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। হাফ সেঞ্চুরি করে ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। শুধু দলকে ফাইনালে তোলাই নয়, এদিন বেশ কয়েকটা রেকর্ড গড়েছেন তিনি। টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবথেকে বেশি জয়ের রেকর্ডের মালিক এখন রোহিত।

টি২০ ক্রিকেটে এতদিন সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দখলে। তিনি ৪৮টি ম্যাচ জিতেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে মাঠে নামার আগে একি জায়গায় ছিলেন রোহিত ও বাবর। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের সঙ্গে সঙ্গে বাবর আজমকে টপকে সবথেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েন রোহিত। ৬১ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৪৯ ম্যাচে জয় এনে দিলেন তিনি। 


অধিনায়ক বিসেবে সবথেকে বেশি ম্যাচ জেতার পাশাপাশি আরও একটা নজির গড়েছেন রোহিত। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি২০ ক্রিকেটে ছক্কা মারার হাফ সেঞ্চুরি করলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ২টি ছক্কা মেরে ৫০–এ পৌঁছে গেছেন। ক্রিস গেলের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন। টি২০ বিশ্বকাপে গেলের ছক্কার সংখ্যা ৬৩। এছাড়া, প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে টি২০ বিশ্বকাপে নকআউট ম্যাচে হাপ সেঞ্চুরি করলেন। তাঁর আগে কোনও ভারতীয় অধিনায়ক টি২০ বিশ্বকাপের নকআউট ম্যাচে ৫০ কিংবা তার বেশি রান করতে পারেননি। 

ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ‘‌এই ম্যাচটা জিতে খুবই ভাল লাগছে। আমরা একটা দল হিসাবে কঠোর পরিশ্রম করেছি। তার ফল পাচ্ছি। পরিবেশের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছি। পরিবেশ একটু চ্যালেঞ্জিং হলেও আমাদের মানিয়ে নিতে হয়েছে। এটাই আমাদের সাফল্যের রসায়ন।’‌ তিনি আরও বলেন, ‘‌বোলার এবং ব্যাটাররা যদি কন্ডিশন অনুযায়ী খেলে, তাহলে কোনও সমস্যা হয় না। ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা সবকিছু ঠিকঠাক করেছি।’‌ 

আরও পড়ুনঃ

অন্যান্য খবর

Inside Bangla is a comprehensive digital news platform. This web portal started its humble journey. Its courageous journalism, presentation layout and design quickly won the hearts of people. Our journalists follow the strict Journalism ethics.

Copyright © 2026 Inside Bangla News Portal . All Rights Reserved. Designed by Avquora